Ridge Bangla

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন, বাদ পড়তে পারে ১ কোটি ২০ লাখ নাম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন কার্যক্রম (এসআইআর)। যদিও কাজ পুরোপুরি শেষ হয়নি, তবু আগামীকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

এবারের সংশোধনে প্রায় ১ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ৭ কোটি ৬৬ লাখ ভোটারকে নিয়ে শুরু হওয়া এই বিশেষ সংশোধন কার্যক্রমে ভোটারদের তথ্য যাচাই, ঠিকানা ও পরিচয়পত্র মিলিয়ে দেখার কাজ চলছে।

বিরোধী দলগুলো দাবি করছে, এত বিপুল সংখ্যক নাম বাদ পড়ার আশঙ্কা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে পারে। তবে নির্বাচন কমিশন বলছে, স্বচ্ছ ও হালনাগাদ ভোটার তালিকা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোটার তালিকা ইস্যু রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

This post was viewed: 8

আরো পড়ুন