Ridge Bangla

ধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মুন্দাইল গ্রামে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তির লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) একই গ্রামের এক গৃহবধূর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তাকে জড়িয়ে ধরে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে। ধস্তাধস্তির এক পর্যায়ে আত্মরক্ষার্থে ওই নারী ধারালো বস্তু দিয়ে আঘাত করলে নজরুল ইসলামের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভুক্তভোগীর স্বামী দাবি করেন, এর আগেও নজরুল ইসলাম তার স্ত্রীকে উত্ত্যক্ত করতেন, তবে সামাজিক কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি। ঘটনার দিন অভিযুক্ত ব্যক্তি পেছন থেকে তার স্ত্রীকে জড়িয়ে ধরলে পরিস্থিতি সামাল দিতে কৌশলে তাকে বিছানায় শুতে বলে পরে ব্লেড দিয়ে আঘাত করা হয়।

আহত নজরুল ইসলামকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করেছেন। ক্ষেতলাল থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

This post was viewed: 2

আরো পড়ুন