Ridge Bangla

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা আসছেন এস পল কাপুর

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও গভীর ও জোরদার করতে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) তিনি ঢাকা পৌঁছাবেন।

সোমবার (২ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, এই সফরের প্রধান উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করা। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বিত অগ্রযাত্রা নিশ্চিত করা।

This post was viewed: 4

আরো পড়ুন