Ridge Bangla

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ বছর পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে আগামী শনিবার (২১ মার্চ)। ফলে ৩০টি রোজা পূর্ণ করে রমজান মাসের সমাপ্তি ঘটবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সভা শেষে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।

এ পরিস্থিতিতে শুক্রবার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হবে এবং শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে। ওই দিনই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হবে।

সভায় আরও জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে কমিটির কার্যক্রম পরিচালিত হয়। ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটি প্রতি আরবি মাসের ২৯ তারিখে বৈঠকে বসে চাঁদ দেখার তথ্য যাচাই করে সিদ্ধান্ত দিয়ে থাকে।

This post was viewed: 2

আরো পড়ুন