Ridge Bangla

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তারা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দাখিল করেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে কমিশনার আলি আকবার আজিজী সাংবাদিকদের বলেন, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কোনো চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়ই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে নতুন পর্ষদের জন্য শুভকামনা জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পদত্যাগপত্র গৃহীত হলে কমিশনে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এ নিয়ে প্রশাসনিক মহলে নানা আলোচনা চলছে। উল্লেখ্য, ড. মোহাম্মদ আবদুল মোমেন ২০২৪ সালের ১০ ডিসেম্বর দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই সময়ে অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

This post was viewed: 3

আরো পড়ুন