Ridge Bangla

দুই ঘণ্টার ব্যবধানে দুই শিক্ষার্থীর মৃত্যু, শোকের ছায়া

দুই ঘণ্টার ব্যবধানে দেশের দুটি সরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে এসব ঘটনা ঘটে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু নিজ বাসার ছাদ থেকে পড়ে মারা যান। তিনি ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তার দুই সন্তান রয়েছে। তার মৃত্যুতে বিভাগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে।

অন্যদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী দীপা দাসের ঝুলন্ত মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। সহপাঠীদের ধারণা, স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। তিনি মেধাবী ও অমায়িক স্বভাবের একজন ছাত্রী ছিলেন।

This post was viewed: 3

আরো পড়ুন