Ridge Bangla

ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপ ও ৬ হুইপ নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নতুন করে দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির আদেশে বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপগণ সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুসারে স্পিকারকে সহায়তা করবেন এবং সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

হুইপ হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জিকে গউস, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন (নিজান)।

This post was viewed: 3

আরো পড়ুন