Ridge Bangla

তদবির নয়, মেধাকেই প্রধান্য দেবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তদবির নয়, সব ক্ষেত্রে মেধাকেই সরকার প্রধান্য দেবে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি কথা জানান।

মন্ত্রী বলেন, “আমাদের ছেলেরা খালি ঘুরাফেরা করে চাকরি খুঁজছে। এভাবে চাকরি পাওয়া সম্ভব নয়। আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট উদ্যোগ শুরু করতে হবে। মেধাকেই প্রাধান্য দিতে হবে। আর খালি তদবিরের ওপর নির্ভর করলে সমস্যার সৃষ্টি হবে।”

ফখরুল আরও বলেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত যে তদবির হয়, যেমন পোস্টিং-টোস্টিং, সেসব দরকার হলেও তা মুখ্য হয়ে গেলে দেশের প্রগতি বাধাগ্রস্ত হবে।

মন্ত্রী নিজের জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও উল্লেখ করেন। তিনি সমিতির নামে বিভক্ত হওয়ার প্রবণতা সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যরা এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

This post was viewed: 5

আরো পড়ুন