Ridge Bangla

ঢামেকে সংঘর্ষের পর চিকিৎসকদের শাটডাউনের হুঁশিয়ারি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এলাকায় শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা ‘কমপ্লিট শাটডাউন’-এর আল্টিমেটাম দিলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় কাজে ফিরেছেন তারা। ফলে জরুরি বিভাগসহ হাসপাতালের সেবা স্বাভাবিক হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হবে। পরে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তারা কাজে ফেরেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। প্রেসক্রিপশনের একটি ওষুধ না পাওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসকদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

This post was viewed: 5

আরো পড়ুন