Ridge Bangla

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আবদুর রহমান সানী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা-১৭–এর জনগণের বিভিন্ন প্রশাসনিক দৈনন্দিন কার্যক্রম পরিচালনার সুবিধার্থে আবদুর রহমান সানীকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে নিয়োগের বিষয়টি জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। কারণে সংসদীয় আসনটির জনগণের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সুবিধার্থে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-আবদুর রহমান সানীকে ওই আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-ঢাকা-১৭, এই দুটি আসন থেকেই বিজয়ী হন। পরবর্তীতে তিনি বগুড়া-আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

This post was viewed: 5

আরো পড়ুন