Ridge Bangla

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শেখ মো. সাজ্জাত আলীর অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হয়েছে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকার গত বছরের ২০ নভেম্বর তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয়। তবে দায়িত্ব পালনের চার মাসের মাথায় গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তার আবেদনের ভিত্তিতেই সরকার অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নেয়।

This post was viewed: 4

আরো পড়ুন