Ridge Bangla

টেকনাফে মাছবাহী পিকআপে ইয়াবা পাচার, দুইজন আটক

কক্সবাজারের টেকনাফে মাছ পরিবহনের আড়ালে ইয়াবা পাচারের চেষ্টাকে নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে প্রায় ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক দুজন হলেন টেকনাফ থানার নতুন পল্লানপাড়া এলাকার মৃত মন্তাজের ছেলে মো. ফিরোজ (৩৫) এবং নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. ফয়সাল (২০)।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় শীলখালী এলাকায় একটি অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি মিনি পিকআপ দেখে সন্দেহ হলে সেটি থামানো হয়। পরে মাছের ড্রামের ভেতরে লুকানো অবস্থায় টেপে মোড়ানো ২০টি প্যাকেট থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পিকআপটির চালক ও সহকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ এলাকা থেকে ঢাকার যাত্রাবাড়ীতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

This post was viewed: 8

আরো পড়ুন