Ridge Bangla

জাতীয় সংসদে পাস হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

জাতীয় সংসদে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। উপস্থিত সংসদ সদস্যরা কণ্ঠভোটে বিলটির পক্ষে মত দেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংসদে বিল পাসের প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি ভোটে দেন। সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ বলে বিলটির প্রতি সমর্থন জানান এবং তা পাস হয়।

এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করেন। পরবর্তীতে সরকার ওই সাত কলেজ একত্র করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের ঘোষণা দেয় এবং অধ্যাদেশ জারি করে।

আজ সেই অধ্যাদেশই জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেল। ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হলো।

This post was viewed: 6

আরো পড়ুন