Ridge Bangla

জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকায় ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

ক্রীড়াবিদদের ক্রীড়াঙ্গনে ভালো খেলার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়। এতে খেলাধুলার মান বৃদ্ধি পায় এবং খেলোয়াড়রা উৎসাহিত হন। দেশের ক্রীড়াঙ্গনে ভালো খেললে সরকার জাতীয় পর্যায়ে পুরস্কার দিয়ে থাকে।

জাতীয় ক্রীড়া পুরস্কার দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি। ১৯৭৬ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পুরস্কারের প্রবর্তন করেন। এরপর ছয় বছর একাধারে পুরস্কার দেওয়ার পর ১৯৮২ সালে ক্রীড়া পুরস্কার বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে এই পুরস্কার পুনরায় চালু করা হয়। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্তদের দেওয়া হয় একটি স্বর্ণপদক, সনদপত্র, নগদ এক লাখ টাকা একটি ব্লেজার।

বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্প্রতি জাতীয় ক্রীড়া পুরস্কার-২০২৫-এর জন্য ২৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে। এর মধ্যে ১৪ জন ক্রীড়াবিদ ১৩ জন ক্রীড়া সংগঠক। গত ১০ মার্চ ২০২৬ তারিখে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে ক্রীড়া পুরস্কারসংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বছরে আবেদনকৃত ৯৯টি আবেদন থেকে প্রথমে ১৪টি আবেদন বাদ দেওয়া হয়। পরবর্তীতে আরও ১০টি আবেদন বাতিল হয়ে ৭৫টি আবেদন নিয়ে যাচাই-বাছাই কমিটি প্রাথমিকভাবে ২৭ জনকে নির্বাচন করেছে। ওই যাচাই-বাছাই কমিটি পরবর্তীতে আরেকটি সভায় তালিকা চূড়ান্ত করবে। আগামী জুনে চূড়ান্তভাবে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

প্রাথমিকভাবে নির্বাচিতরা হলেন:

সংগঠক ক্যাটাগরিতে মো. আরিফ ভূঁইয়া (ফুটবল), মোসারফ হোসেন বাদল (ফুটবল), মো. কাওসার আলী (হকি), লুৎফর রহমান (রোলার স্কেটিং), মতিউর রহমান (হ্যান্ডবল), মো. ইকবাল হোসেন (জিমন্যাস্টিকস), মো. আবদুল মান্নান (সাঁতার), মো. আবদুল কাদির (জুডো কারাতে), বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান (ভারোত্তোলন), মো. সাইফুল আজীজ (ক্রিকেট), মো. কামরুল হাসান (সংগঠক), সাঈদ আহমেদ (সংগঠক) এফ এম ইকবাল বিন আনোয়ার ডন (সংগঠক)।

ক্রীড়াবিদ ক্যাটাগরিতে মো. রুবেল রানা (সাঁতার), মাহফিজুর রহমান সাগর (সাঁতার), বাউন জেবা বর্ণা (কারাতে), সবুরা খাতুন (সাঁতার), আকাশী সুলতানা (সাইক্লিং), নাজমুন নাহার বিউটি (অ্যাথলেটিকস), মোল্লা সাবিরা সুলতানা (ভারোত্তোলন), তরিকুল ইসলাম (সাইক্লিং), খুরশিদা খাতুন খুশি (অ্যাথলেটিকস), আবুদর রহিম নাঈম (অ্যাথলেটিকস), মো. আবদুর রহিম (বক্সিং), ওবায়দুল ইসলাম (বধির দাবা), খন্দকার আল মাহবুব বিল্লাহ (টেবিল টেনিস) খান আবদুর রাজ্জাক (ক্রিকেট)।

This post was viewed: 5

আরো পড়ুন