Ridge Bangla

জরুরি পরিস্থিতি মোকাবেলায় নির্বাচনে মাঠে থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে প্রায় ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে স্বাভাবিক নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রেখেই এই বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের মৎস্য ইনস্টিটিউট এলাকায় অবস্থিত বিজিবির অস্থায়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

নির্বাচনকালীন যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েনের কথাও জানানো হয়।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

This post was viewed: 4

আরো পড়ুন