চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদকবিরোধী অভিযানে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে শাহনাজ আক্তার (২৮) ও মর্জিনা আক্তার (২১) নামের ওই দুইজনকে আটক করা হয়। তল্লাশির সময় তাদের বসতঘর থেকে মাদকের চালান উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজনই একাধিক মামলার আসামি সুমন প্রধানীয়ার আত্মীয়। অভিযানের সময় সুমন প্রধানীয়া পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
This post was viewed: 7