চট্টগ্রাম নগরজুড়ে পরিচালিত বিশেষ ‘এস ড্রাইভ’ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সিএমপির কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, নগরের বিভিন্ন থানা এলাকায় একযোগে চালানো এ অভিযানে মোট ২৪ হাজার ১৩৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৬ জন, ছিনতাইয়ের অভিযোগে ১৬ জন এবং চাঁদাবাজির অভিযোগে ৬ জন আটক হয়েছে। সিএমপি জানিয়েছে, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
This post was viewed: 4