Ridge Bangla

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ১৫ সদস্যের স্কোয়াড আজ (রোববার) ঢাকায় পৌঁছেছে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফুল দিয়ে তাদের স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে মিরপুরে দুই দলের মধ্যে দারুণ একটি সিরিজ হবে। এর আগে শনিবার পাকিস্তান দলের সাপোর্ট স্টাফরা ঢাকায় আসে।

আগামী বুধবার সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজ শুরুর আগে সোমবার ও মঙ্গলবার পাকিস্তান দল অনুশীলন করবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে শুক্রবার ও রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশের মাটিতে পাকিস্তান দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ মিরপুরে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল।

This post was viewed: 6

আরো পড়ুন