Ridge Bangla

এপ্রিলেই আসছে আড়াই লাখ টন জ্বালানি তেল: জ্বালানি মন্ত্রী

চলতি মাসের মধ্যেই দেশে প্রায় আড়াই লাখ টন জ্বালানি তেল আমদানি করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে এক জরুরি নোটিশের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, ৩০ এপ্রিলের মধ্যে মোট ২ লাখ ৪৫ হাজার ৫৪৩ মেট্রিক টন ডিজেল, অকটেন ও পেট্রোল দেশে পৌঁছাবে। বর্তমানে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন, যা বাড়িয়ে আরও ১ লাখ ৩৮ হাজার টন করা হবে। অকটেন ও পেট্রোলের মজুতও উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

জ্বালানির মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় প্রতি মাসেই মূল্য সমন্বয় করা হয়। তবে এপ্রিল মাসে দেশের শিল্প ও সাধারণ মানুষের স্বার্থে দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

মন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। তবুও সরকার পর্যাপ্ত মজুত নিশ্চিত করে স্বাভাবিক সরবরাহ বজায় রাখছে।

This post was viewed: 4

আরো পড়ুন