Ridge Bangla

এপস্টিন তদন্তে হাউস কমিটির সামনে হিলারি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের অপরাধ তদন্তে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি প্রতিনিধি পরিষদের হাউস ওভারসাইট কমিটির সামনে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন।

তবে সাক্ষ্যগ্রহণ ঘিরে নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। বন্ধদ্বার বৈঠকে অংশ নেওয়ার সময় হিলারির একটি ছবি ফাঁস হয়ে গেলে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও শুনানি শুরু হয়।

সম্প্রতি হিলারি ক্লিনটন ও তাঁর স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন কমিটির কাছে সাক্ষ্য দিতে সম্মত হন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হিলারি কমিটির সামনে হাজির হন। স্থানীয় সময় শুক্রবার বিল ক্লিনটনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

এপস্টিন সংক্রান্ত তদন্ত ঘিরে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও জনমত বিতর্ক চলমান। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর সম্পর্ক ও যোগাযোগের বিষয়গুলোই এখন তদন্তের মূল কেন্দ্রে।

This post was viewed: 5

আরো পড়ুন