Ridge Bangla

এই সংসদ চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে, স্পিকারের কাছে সরকারি-বিরোধী পার্থক্য থাকবে না: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আজকের সংসদ কোনো গতানুগতিক সংসদ নয়, এটি চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। তিনি স্পিকারের কাছে সরকারি দল বিরোধী দলের পার্থক্য অব্যাহত না রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৃহস্পতিবার স্পিকার ডেপুটি স্পিকারের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৫ বছরে সংসদীয় রাজনীতি কার্যকরভাবে খুব কম সময়ই চালু ছিল। বেশির ভাগ সময় দেশের সংসদ ফ্যাসিবাদের কবলে ছিল এবং এটি ছিল কেবল ‘ডামি’ সংসদ। অতীতে যারা এই চেয়ারে বসেছেন, তাঁরা গণতন্ত্র মানুষের অধিকারের সঠিক রক্ষার দায়িত্ব পালন করতে পারেননি।

বক্তব্যে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ৪৭, ৫২, ৭১, ৭৫ এবং ৯০-এর শহীদদের স্মরণ করেন, বিশেষ করে গত সাড়ে ১৫ বছরে যারা নির্যাতিত হয়ে এবং বন্দিশালায় প্রহৃত হয়েছেন, তাঁদের আত্মত্যাগকেও স্মরণ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদ যেন কোনো ব্যক্তির অপমানের কেন্দ্রে পরিণত না হয় এবং এটি শুধুমাত্র জনকল্যাণের কাজে পরিচালিত হয়। জুলাই বিপ্লবের মূল স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সংসদ সঠিকভাবে চললে দেশের নির্বাহী বিচার বিভাগও সঠিকভাবে কার্যকর হবে।

This post was viewed: 4

আরো পড়ুন