Ridge Bangla

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন তাঁর সহধর্মিণী রেবেকা সুলতানা। শনিবার ঈদুল ফিতরের দিন এই আয়োজন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বঙ্গভবনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। এরপর বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে আগত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি আরও জানান, রাষ্ট্রপতি বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ঈদের শুভেচ্ছা বার্তা প্রদান করবেন।

এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারপতি, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে প্রায় ৮ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিদের জন্য ঐতিহ্যবাহী নানা খাবারের আয়োজন রাখা হয়েছে। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন বলে জানা গেছে। এই আয়োজনকে কেন্দ্র করে বঙ্গভবনে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন