Ridge Bangla

ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা ইসরায়েলের

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কার্যক্রম এ সপ্তাহে আরও ব্যাপক হতে যাচ্ছে। এ খবরটি প্রথম প্রকাশিত হয় টাইমস অব ইসরায়েলে।

শনিবার (২১ মার্চ) সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে ইসরায়েল কাৎজ জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরান সরকারের বিভিন্ন অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে এবং তা আরও তীব্র হবে। তিনি বলেন, “যতদিন পর্যন্ত গালফ অঞ্চলের নিরাপত্তা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নিশ্চিত না করবে, ততদিন হামলা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত শক্তিশালী এবং আমাদের অভ্যন্তরীণ বাহিনীও প্রস্তুত। আমরা যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থামব না।

এদিকে, যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে আরও ভয়ংকর হামলার পরিকল্পনা করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থল হামলার ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে। এর অংশ হিসেবে, মধ্যপ্রাচ্যে এক সপ্তাহের মধ্যে হাজার হাজার মেরিন সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

This post was viewed: 3

আরো পড়ুন