Ridge Bangla

ইরানি হামলার শঙ্কায় কিং ফাহাদ সেতু বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের চলমান যুদ্ধ ক্রমেই ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এ অবস্থায় ইরানি হামলার আশঙ্কায় সৌদি আরব এবং প্রতিবেশী দ্বীপরাষ্ট্র বাহরাইনকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ কিং ফাহাদ সেতু বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্থানীয় সময় ভোরের দিকে এই সেতু দিয়ে সব ধরনের যান চলাচল স্থগিত করা হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা মিডল ইস্ট আই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে কিং ফাহাদ কজওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য ইরানি হামলার হুমকির মুখে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর মাধ্যমে সৌদি আরবের সঙ্গে সংযুক্ত দ্বীপরাষ্ট্র বাহরাইন। আরব উপদ্বীপের সঙ্গে দেশটির একমাত্র স্থল সংযোগ এই সেতু। হঠাৎ করে সেতু বন্ধ হয়ে যাওয়ায় উভয় দেশের মধ্যে যোগাযোগে তাৎক্ষণিক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন