Ridge Bangla

‘দুবাই প্রবাসী’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে নিরঞ্জন নীরব

নাট্যাঙ্গনে স্বল্প বিরতির পর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ফিরলেন নিরঞ্জন নীরব। ঈদ উপলক্ষে নির্মিত নাটক ‘দুবাই প্রবাসী’-তে তাকে দেখা যাবে প্রধান চরিত্রে। নাটকটি পরিচালনা করেছেন সেলিম। এতে আরও অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি, অদিতি রহমান জিদনি, ফারুক আহমেদ বাপ্পিসহ অনেকেই।

মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা নিরঞ্জন এর আগে বেশ কিছু বিখ্যাত পরিচালকের নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন এবং টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছেন। তবে এবার তিনি ফিরেছেন একটি একক নাটকে প্রধান চরিত্রে।

নিরঞ্জন বলেন, “নাটকে পার্শ্বচরিত্রে কাজ করতে গিয়ে সবসময় খারাপ লাগতো। মনে হতো, আরও ভালো কিছু করতে পারি। এরপর কিছুদিন অভিনয় থেকে বিরতি নিই এবং বিজ্ঞাপনচিত্রে মনোযোগ দিই। গ্রামীণ ফোন, বিকাশ, মোজো, অপ্পোর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছি, যা দর্শকের ভালো লেগেছে।”

তিনি আরও যোগ করেন, “‘দুবাই প্রবাসী’ নাটকের গল্পটি বেশ ভালো এবং এখানে আমার চরিত্রটি বেশ প্রাণবন্ত। নাটকটি ঈদের দিন ডিজিম্যাক্স টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।”

জানা গেছে, নাটকটির দৃশ্যধারণ সম্প্রতি শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে সম্পন্ন হয়েছে। নাটকটি একজন প্রবাসীর জীবনের টানাপড়েন, স্বপ্ন এবং বাস্তবতার গল্প নিয়ে নির্মিত।

This post was viewed: 51

আরো পড়ুন