Ridge Bangla

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, থাকছে টানা ৭ দিনের ঈদের ছুটি

আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির মধ্যে ১৮ মার্চ (বুধবার) একদিনের অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এ ঘোষণার ফলে এবার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬–এর তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষমতাবলে নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসমূহ এ ছুটির আওতার বাইরে থাকবে।

এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, সমুদ্র ও স্থলবন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা অন্তর্ভুক্ত।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন স্বাভাবিক কার্যক্রম চালু রাখবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত সরকারি দপ্তরগুলোও প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।

This post was viewed: 5

আরো পড়ুন