Ridge Bangla

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এর আগে ডাকযোগে ভোটদানের সুযোগ পাচ্ছে কারাবন্দিরা। আজ থেকে শুরু হয়ে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

নির্বাচন কমিশন প্রথমবারের মতো কারাবন্দিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। এ লক্ষ্যে ইসির নির্দেশনায় কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। এর আগে, ৬ জানুয়ারি থেকেই দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। এ তথ্য ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ইসি জানিয়েছে।

ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে। দেরিতে এলে তা গণনায় আসবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রতীকের সঙ্গে প্রার্থীর নাম থাকবে। দেশে ও বিদেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন, যার প্রায় অর্ধেক দেশের ভেতরে অবস্থান করছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

This post was viewed: 7

আরো পড়ুন