Ridge Bangla

উত্তরায় পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড

রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং অবস্থায় একটি বাসে আগুন ধরে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম বলেন, বাসটি পার্কিং অবস্থায় থাকলেও চালক ও হেল্পার ইঞ্জিনের সুইচ চালু রেখে বাইরে গিয়েছিলেন। ওই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যা দ্রুত আগুনে রূপ নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ওসি মোর্শেদ আলম আরও জানান, বাসে কোনো যাত্রী বা কর্মী উপস্থিত ছিলেন না। তাই কোনো প্রাণহানি হয়নি এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় পার্শ্ববর্তী কোনো স্থাপনা বা যানবাহনের ক্ষতি হয়নি।

This post was viewed: 4

আরো পড়ুন