Ridge Bangla

সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

১৩তম জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটকে সামনে রেখে প্রচারণা কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপনের পাশাপাশি এবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের গণভোটের লিফলেট প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে এই প্রচারণা চালাবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি প্রাথমিক শিক্ষার সব আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারির চিঠির নির্দেশনার আলোকে ২০২৬ সালের গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত লিফলেট ব্যাপকভাবে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

This post was viewed: 19

আরো পড়ুন