Ridge Bangla

নিলুফার চৌধুরী মনির ‘গিনিপিগ’ মন্তব্য নিয়ে বিতর্ক

বিএনপির সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই বক্তব্য ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

সম্প্রতি এক টকশোতে নিলুফার চৌধুরী মনিকে বলতে দেখা গেছে, “হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয়নি।” এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা ব্যাপক নিন্দার সৃষ্টি করে।

নেটিজেনরা তাঁর এই বক্তব্যকে “চরম ধৃষ্টতাপূর্ণ” আখ্যা দিয়েছেন। অনেকে তাঁর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ইনকিলাব মঞ্চকে বিষয়টি তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেক ব্যবহারকারী।

বিতর্ক ছড়ানোর পরিপ্রেক্ষিতে নিলুফার চৌধুরী মনি একটি ফেসবুক পোস্টে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, তাঁর মন্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং আসলে তিনি বলতে চেয়েছিলেন যে একদল মানুষ বিশেষ উদ্দেশ্যে ওসমান হাদিকে ব্যবহার করেছে।

তিনি আক্ষেপ প্রকাশ করে অনুরোধ করেছেন, “বক্তব্যের মূল সুর বোঝার চেষ্টা করা হোক।” পাশাপাশি ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

অনেকে অভিযোগ করেছেন, এটিই প্রথম নয় যখন নিলুফার চৌধুরী মনি বিতর্কিত মন্তব্য করেছেন। এর আগে শহীদ আবরার ফাহাদকে নিয়ে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন বলেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

This post was viewed: 25

আরো পড়ুন