Ridge Bangla

জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন। বিকেল পৌনে ৫টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছান তিনি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও দোয়া-মোনাজাতে অংশ নেন তারেক রহমান।

কবর জিয়ারতের সময় তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ অসংখ্য নেতাকর্মী। সমাধি জিয়ারতের পর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে, যেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফেরেন তারেক রহমান। সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে বুলেটপ্রুফ বাসে করে সংবর্ধনা মঞ্চে পৌঁছান। বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত রাস্তার দুই ধারে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে।

সমাধি জিয়ারত ও সংবর্ধনা মঞ্চে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে দলটির সিনিয়র নেতৃবৃন্দও ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে জনগণ তারেক রহমানকে সাদরে গ্রহণ করেছে এবং তার নেতৃত্বেই দেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।

This post was viewed: 12

আরো পড়ুন