Ridge Bangla

‘সাইয়ারা’র রেকর্ড ভেঙে ‘ধুরন্ধর’ দিয়ে বক্স অফিসে রণবীরের দাপুটে প্রত্যাবর্তন

চলতি বছরে বলিউডে রেকর্ড ব্যবসা করা ছবিগুলোর মধ্যে ছিল ‘সাইয়ারা’। অহন পাণ্ডে–অনীত পাড্ডা অভিনীত এই ছবি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে বছর শেষে সেই রেকর্ড ভেঙে চমক দেখাল রণবীর সিংয়ের নতুন ছবি ‘ধুরন্ধর’। স্যাকনিল্কের তথ্যমতে, প্রথম দিনেই ২৭ কোটি রুপি আয় করে ছবিটি ছাড়িয়ে যায় ‘সাইয়ারা’র ২১ কোটির ওপেনিংকে।

রণবীর সিংয়ের আগের সফল ছবি ‘পদ্মাবত’, ‘সিম্বা’ ও ‘রকি অউর রানি’-র তুলনায়ও ‘ধুরন্ধর’ আরও শক্তিশালী সূচনা করেছে। প্রথম দিনের এই দাপুটে আয় অভিনেতার ক্যারিয়ারে নতুন উদ্যমের ইঙ্গিত দিচ্ছে।

রণবীর সিংয়ের আগের সফল ছবি ‘পদ্মাবত’ ও ‘সিম্বা’র পর তাঁর ক্যারিয়ার করোনাকালে বড় ধাক্কা খায়। ‘৮৩’, ‘সার্কাস’ ও ‘জয়েশভাই জোয়ারদার’ প্রত্যাশা অনুযায়ী সাড়া পায়নি। যদিও ২০২৩ সালের ‘রকি অউর রানি’ ভালো ওপেনিং করলেও সেই বছরের ব্লকবাস্টার ছবিগুলোর ধারেকাছে পৌঁছাতে পারেনি। ২০২৪ সালে ‘সিংহম এগেইন’-এ থাকা সত্ত্বেও মূল আলো কেড়ে নেয় অজয় দেবগণ ও করিনা কাপুর। এমন পটভূমিতে রণবীরের নতুন ছবি ‘ধুরন্ধর’ আবারও দাপুটে প্রত্যাবর্তন দিতে পেরেছে, বক্স অফিসে শক্তিশালী সূচনা করে নজর কাড়ছে ছবি।

স্বামীর সাফল্যে গর্বিত দীপিকা পাড়ুকোন বলেন, “‘ধুরন্ধর’ দেখলাম। ৩ ঘণ্টা ৩৪ মিনিটের সিনেমার প্রতিটা মুহূর্ত মূল্যবান। রণবীর তোমার জন্য ভীষণ ভীষণ গর্বিত আমি। গোটা টিমকে শুভেচ্ছা রইল।”

‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন, অর্জুন রামপাল, সৌম্য ট্যান্ডন, নবীন কৌশিক, মানব গোহিল, ডেনিশ প্যান্ডরসহ অনেকে।

This post was viewed: 41

আরো পড়ুন