Skip to main content

Ridge Bangla

নাটোরে ব্যাপক শিলাবৃষ্টি

নাটোরে ব্যাপক শিলাবৃষ্টি

নাটোরের তিনটি উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে, যার ফলে কৃষকের ফসল এবং ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, রোববার বিকেলে সদর, বাগাতিপাড়া এবং লালপুর উপজেলার বিভিন্ন স্থানে হঠাৎ করে শুরু হয় প্রবল শিলাবৃষ্টি। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৌসুমী ফল আম ও লিচুর। গাছ থেকে কুড়ি ঝরে পড়েছে ব্যাপক হারে।

শিলাবৃষ্টিতে বিভিন্ন এলাকার কাঁচা ঘরবাড়ি ও টিনের চালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও উঠতি চৈত্রকালীন ফসল- গম, ভুট্টা এবং কলার ক্ষেতেও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হাবিবুর রহমান আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

This post was viewed: 47

আরো পড়ুন