Ridge Bangla

লাইফ সাপোর্টে চিত্রনায়িকা তানিন সুবহা, শোবিজ অঙ্গনে উদ্বেগ

চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছেন। সোমবার (২ জুন) হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন। তবে সন্ধ্যার দিকে অবস্থার অবনতি হলে দ্রুত বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে স্থানান্তর করা হয় পপুলার হাসপাতালে।

চিকিৎসকদের বরাতে জানা যায়, তানিনের হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভূত হয় এবং একাধিকবার বমি করার পর তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হয়ে যায়। পরে ফরাজী হাসপাতাল থেকে পপুলারে নিয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। তার অবস্থা এখনও সংকটাপন্ন।

তানিনের মা তাসলিমা দেশবাসীর কাছে মেয়ের জন্য দোয়া চেয়ে বলেন, “আমার মেয়েটা খুব সংগ্রামী, সবাই দোয়া করবেন সে যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।”

দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ে যুক্ত তানিন সুবহা প্রথমে বিজ্ঞাপনচিত্রে কাজ করে ক্যারিয়ার শুরু করেন। এরপর নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন। তার প্রথম চলচ্চিত্র ‘মাটির পরী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। বর্তমানে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

তানিনের হঠাৎ অসুস্থতায় শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

This post was viewed: 57

আরো পড়ুন