সম্ভ্রম রক্ষার ওড়নাই যখন মৃত্যু ফাঁদ

গত ১৭ এপ্রিল রাতে রাজধানীর পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পিংকি খাতুন (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গেন্ডারিয়ায় ভাইয়ের বাসা থেকে দাওয়াত খেয়ে ফতুল্লায় নিজ বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। পোস্তগোলা ব্রিজের নিচে এই দুর্ঘটনায় শিকার হওয়ার সময় তার দুই সন্তান ওই রিকশাতেই ছিল। পিংকির এই মৃত্যু আবারও আলোচনায় নিয়ে এসেছে এমন […]
হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য ‘হারিকেন’

গ্রামবাংলার জীবনযাত্রায় একসময় যে বস্তুটি অন্ধকারের বুকে আলো জ্বেলে মানুষের পথ দেখাত, সেটিই হারিকেন। আজ সেই হারিকেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সময়ের স্রোতে। আধুনিক বিদ্যুৎ, সৌরশক্তি এবং চার্জার লাইটের সহজলভ্যতায় গ্রামীণ জীবনের একসময়ের অবিচ্ছেদ্য এই অনুষঙ্গ এখন কেবলই স্মৃতি। একসময় বিদ্যুৎহীন সন্ধ্যায় হারিকেনের মিটিমিটি আলোয় আলোকিত হতো গ্রামের উঠোন, পাঠশালা, রান্নাঘর আর পারিবারিক আড্ডার ঘর। […]
নওগাঁয় একই পরিবারের চারজনের গলাকাটা মরদেহ উদ্ধার

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গভীর রাতে নৃশংস হত্যাকাণ্ডে একই পরিবারের চারজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতরা হলেন হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের কন্যা সাদিয়া আক্তার। তারা সবাই […]
আজ থেকে সারা দেশে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

দেশব্যাপী আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর মোট সাড়ে ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হবে, যা আগামী ২০ মে পর্যন্ত চলবে। পরবর্তীতে ৭ থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত […]
ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ জন ছাত্রদল নেতাকে সিট বরাদ্দ, তীব্র আবাসন সংকট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসন সংকটের মধ্যে মেয়াদোত্তীর্ণ ৩৬ জন ছাত্রদল ও যুবদল নেতাকর্মীকে হলে বিশেষ বিবেচনায় সিট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবাসন নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, ফার্মেসি, পদার্থবিজ্ঞান, ইনফরমেশন সায়েন্স, প্রাণিবিদ্যা, পরিসংখ্যানসহ বিভিন্ন বিভাগের ২০০৮-০৯ থেকে ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হলে অবস্থান করছেন। এমনকি […]
চট্টগ্রাম বন্দরে ১.৬৯ লাখ টন জ্বালানি নিয়ে পৌঁছেছে ৫টি জাহাজ

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাঁচটি জাহাজ। এসব জাহাজে মোট ১ লাখ ৬৯ হাজার মেট্রিক টন জ্বালানি ডিজেল ও অকটেন নিয়ে আসায় সরবরাহ পরিস্থিতিতে স্বস্তি ফেরার আশা করা হচ্ছে। সোমবার ডলফিন জেটিতে নোঙর করা ‘এমটি ওকট্রি’ ও ‘এমটি কেপ বনি’ জাহাজ থেকে প্রায় ৬৮ হাজার মেট্রিক টন ডিজেল খালাস […]