এপ্রিলে ৯টি কার্গো এলএনজি, দ্বিগুণ দামে কেনা হচ্ছে

দেশের জ্বালানি চাহিদা পূরণে এপ্রিল মাসের জন্য ৯টি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে আটটি কার্গো স্পট মার্কেট থেকে কেনা হওয়ায় সরকারকে তুলনামূলক বেশি, প্রায় দ্বিগুণ মূল্য গুনতে হচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি […]
দেশের ২২টি জেলায় তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে

দেশের ২২টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকাসহ কয়েকটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ […]
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ

বিভিন্ন অভিযোগে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। বুধবার (১ এপ্রিল) রাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় পুরো বিভাগজুড়ে জ্বালানি সরবরাহে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউশন অ্যাজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতারা জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নামে অযৌক্তিক জরিমানা ও প্রশাসনের […]
গণভোটের রায় বাস্তবায়নে ১১টি দলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা শনিবার

গণভোটের রায় কার্যকর ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন, বর্তমান […]
সংসদে উত্থাপন না হওয়ায় ১৬টি অধ্যাদেশ বাতিল

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা গণভোট অধ্যাদেশসহ আলোচিত ১৬টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদে উত্থাপন না হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হতে যাচ্ছে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, অধ্যাদেশ জারির পরবর্তী সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে তা উত্থাপন করতে হয় এবং ৩০ দিনের মধ্যে অনুমোদন না পেলে তা কার্যকারিতা হারায়। এ হিসেবে আগামী ১২ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশ ল্যাপস […]
এস আলমের ফার্স্টকমকে কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে বিটিআরসি

বিতর্কিত ব্যবসায়ী এস আলমের প্রতিষ্ঠান ফার্স্ট কমিউনিকেশনস লিমিটেড (ফার্স্টকম বিডি)-কে আবারও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই সিদ্ধান্ত টেলিযোগাযোগ খাতে নতুন বিতর্ক তৈরি করেছে। ফার্স্টকম বিডির বিরুদ্ধে নানা অনিয়ম, বকেয়া পরিশোধে ব্যর্থতা ও আর্থিক দুর্নীতির অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বর প্রতিষ্ঠানটির ওপর ১০০ শতাংশ অপারেশনাল ক্যাপ আরোপ করা হয়েছিল। তখন প্রতিষ্ঠানটি […]
যুদ্ধের মধ্যেও মার্চে দেশে এসেছে রেকর্ড রেমিট্যান্স

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সদ্য সমাপ্ত মার্চ মাসে। যা পূর্বের সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ডের চেয়ে ১৪ শতাংশ বেশি। চলতি বছরের মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৬ হাজার ১১৬ কোটি ৪৫ লাখ টাকা। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত […]
আদানির সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

২০১৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের (জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত) সময় ভারতের আদানি পাওয়ারের সঙ্গে স্বাক্ষরিত আলোচিত বিদ্যুৎ ক্রয় চুক্তিটি পুনর্বিবেচনা করছে সরকার। আজ (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় অস্বাভাবিক শর্ত ও উচ্চমূল্যের কারণে এই চুক্তিটি বর্তমানে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলেও […]
ইলিয়াস আলীকে বনানী থেকে অপহরণের পর লাশ ফেলা হয় ধলেশ্বরী নদীতে

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুম রহস্যে নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে তদন্ত-সংশ্লিষ্ট সূত্র। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য সংস্থার জিজ্ঞাসাবাদে মামুন খালেদ নিজের সরাসরি সংশ্লিষ্টতা অস্বীকার করলেও গুমের পরিকল্পনা, বাস্তবায়ন ও […]
হরমুজ প্রণালিতে আটকে আছে ২ হাজার জাহাজ, ২০ হাজার নাবিক

মধ্যপ্রাচ্যে সংঘটিত যুদ্ধের পঞ্চম সপ্তাহে হরমুজ প্রণালী অবরোধে আটকা পড়েছে প্রায় ২,০০০ বাণিজ্যিক জাহাজ। এসব জাহাজে থাকা ২০,০০০ নাবিক চরম জীবনসংকটে রয়েছেন। ফুরিয়ে আসছে খাবার ও পানি। প্রতি মুহূর্তে মৃত্যুভয় তাদের গ্রাস করছে। একদিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভয়, অন্যদিকে খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী কমে আসতে থাকায় দিশেহারা এই নাবিকরা এখন বাঁচার জন্য আকুল […]
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই অ্যামাজনের ডেটা সেন্টারে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ইরানি হামলায় বাহরাইনে থাকা অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং কার্যক্রম ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ডেটা সেন্টারে ড্রোন হামলার একদিন আগেই ইরানের বিপ্লবী গার্ড মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি […]
কোহলিকে ছুঁয়ে বাবরকে হুমকি পাকিস্তানি ওপেনারের

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। যে ফর্ম এবার তিনি নিয়ে এসেছেন পাকিস্তান সুপার লিগেও। সেঞ্চুরি হাঁকিয়ে ভাগ বসিয়েছেন বিরাট কোহলি ও রাইলি রুশোর রেকর্ডে। পাকিস্তান সুপার লিগে গতকাল রাতে প্রতিপক্ষ হায়দারাবাদ কিংসমেন তোলে ২২৫ রান। জবাবে মুলতান সুলতানসের […]
বিয়ে নিয়ে বিতর্কের মাঝেই জানা গেল লুবাবার স্বামীর পরিচয়

অবশেষে জানা গেল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার স্বামীর পরিচয়। অতি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি পোস্ট করেন তিনি। সেখানে একটি ছবি থাকলেও কারও মুখ স্পষ্ট দেখা যায়নি। সেখানে পাত্রের পরিচয়ও গোপন রাখেন তিনি। সেই পোস্ট ঘিরেই মূলত লুবাবার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তার বিয়ে ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা। […]
অর্ধশত বছরেরও বেশি সময় পর আবারও চন্দ্রাভিযান নাসার

১৯৭২ সালের নাসার অ্যাপোলো-১৭ মিশনের পর পেরিয়ে গেছে ৫৩ বছর। এই সময়ের মধ্যে মানুষ আর চাঁদের পথে রওনা হয়নি। অবশেষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে নাসা কর্তৃক ঐতিহাসিক আর্টেমিস-২ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে সেই অপূর্ণতা ঘুচেছে বিশ্ববাসীর। ফ্লোরিডার স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আর্টেমিস-২ মহাকাশযানটি […]
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন সাইয়েদ আব্দুল্লাহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) পদে নিয়োগ করা হয়েছে মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রাব্বানী। তাকে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা […]
ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নর্দার্ন মলুক্কা সাগরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) টারনেট উপকূলের কাছে সংঘটিত এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ভূমিকম্পে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। স্থানীয়ভাবে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। […]
ইরানে সামরিক অভিযান শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে মার্কিন সামরিক অভিযানের লক্ষ্য প্রায় অর্জনের শেষ প্রান্তে পৌঁছেছে। বুধবার স্থানীয় সময় ও বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, “আমরা কাজটি শেষ করার খুব কাছাকাছি চলে এসেছি। সম্ভবত আমাদের আরও দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।” তিনি আরও বলেন, গত চার […]
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করে শাহপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে রেললাইনের […]
ওয়াকআউটের পর আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটের পর এবার রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, “আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি, কিন্তু সংসদ ত্যাগ করিনি। […]
কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতির আশঙ্কা নেই: প্রধানমন্ত্রী

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির কারণে দেশে মূল্যস্ফীতি বাড়বে না, বরং অর্থনীতি আরও গতিশীল হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, এই কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং প্রতি বছর বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। একসঙ্গে সব নাগরিককে এই সুবিধার […]