জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর প্রস্তাব উঠেছে। বাকি তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার পরিকল্পনাও রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়সংক্রান্ত নির্দেশনার আলোকে নতুন উদ্যোগ […]
এপ্রিলে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

বিশ্ববাজার পরিস্থিতি বিবেচনায় আগামী এপ্রিল মাসে দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশোধিত স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী, ১ এপ্রিল ২০২৬ থেকে বর্তমান দামই বহাল থাকবে। মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, বর্তমানে ডিজেল প্রতি লিটার ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন […]
সিইসি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘনের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। স্পিকারের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও […]
বিমসটেক উচ্চশিক্ষা নেটওয়ার্ক গঠনের প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)-এর সদস্য দেশগুলোর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সহজ ও নির্বিঘ্ন বিনিময় কর্মসূচি নিশ্চিত করতে “বিমসটেক উচ্চশিক্ষা নেটওয়ার্ক” গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে “ব্রিজিং রিজিয়ন্স, বিল্ডিং ফিউচার্স: বিমসটেক আন্ডার […]
হিট প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষায় বড় রূপান্তরের প্রত্যাশা ইউজিসি চেয়ারম্যানের

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেছেন, দেশের উচ্চশিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প। তিনি উল্লেখ করেন, স্বচ্ছতা ও সময়নিষ্ঠতার সঙ্গে প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে উচ্চশিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। রাজধানীর আগারগাঁওয়ে কপিরাইটস ভবনে অবস্থিত হিট প্রকল্প কার্যালয় পরিদর্শন এবং […]
হামের প্রাদুর্ভাবে দেশে ৩৮ শিশুর মৃত্যু

দেশে চলতি বছরে হামে আক্রান্ত হয়ে অন্তত ৩৮ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে মার্চ মাসেই মারা গেছে ৩২ শিশু। রাজধানীসহ ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় রোগটির বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্যসংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে সর্বোচ্চ ২১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট-এ ৬ জন, ময়মনসিংহ মেডিকেল […]
সারাদেশে অভিযানে অবৈধ মজুত ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গত ২৪ ঘণ্টায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। মোট ৮৭ হাজার ৭০০ লিটার তেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত তেলের মধ্যে রয়েছে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ […]
মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব নিযুক্ত হয়েছেন মো. দাউদ মিয়া। তিনি এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত সচিব দাউদ মিয়াকে পদোন্নতির পর এই পদায়ন দেওয়া হলো। অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে থাকা মুহাম্মদ রফিকুল […]
‘ক্রীড়া কার্ড’ পেয়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা

দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হলো ‘ক্রীড়া কার্ড’ চালুর মাধ্যমে। প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রথম পর্যায়ে ১২৯ জন কৃতী খেলোয়াড়ের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে, যা খেলোয়াড়দের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে খেলোয়াড়দের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সম্মানী পাঠানোর […]
আইএলওতে বাংলাদেশের নতুন সরকারকে ৪৭টি দেশের পূর্ণ সমর্থন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশের বর্তমান সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে ৪৭টি দেশ। এসব দেশ বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়ে শ্রম খাতে নতুন আইনগত ও প্রশাসনিক সংস্কারের ভূয়সী প্রশংসা করেছে। সোমবার (৩০ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানায়। ২০১৯ সালে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের মামলা দায়েরের পর ২০২১ সালে […]
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার ঘোষণা করেছে, যারা এসব কার্যকলাপের তথ্য স্থানীয় প্রশাসনকে প্রদান করবে, তাদের সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। এতে বলা হয়, অবৈধ মজুত ও পাচারকারীদের বিরুদ্ধে আগেও তথ্যদাতাদের জন্য পুরস্কারের […]
দেশের পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

ঢাকা মেডিকেল কলেজসহ দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন। […]
এবার শৌচাগারে মিলল ডিজেল, মজুদকারীকে জরিমানা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে জ্বালানি সংকটকালীন সময়ে অবৈধভাবে তেল মজুতের বিরুদ্ধে দেশজুড়ে পরিচালিত একের পর এক অভিযানে জব্দ করা হচ্ছে অবৈধভাবে মজুত করা তেল। এবার এমনই এক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ায় এক বাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সুজন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড […]
হরমুজ প্রণালি যেকোনো উপায়ে সচল করা হবে: মার্কো রুবিও

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে হরমুজ প্রণালিকে যেকোনো উপায়ে পুনরায় সচল করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, এ প্রণালি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র সর্বাত্মক ব্যবস্থা নেবে। সোমবার (৩০ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও এ মন্তব্য করেন। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ […]
২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল, হাজারের বেশি মামলায় ১৬ জনের কারাদণ্ড

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে সংকটকালীন সময়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে দেশজুড়ে পরিচালিত অভিযানে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত সময়ে পরিচালিত এসব অভিযানে ১ হাজার ৫৩টি মামলায় ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য […]
সাবেক সিএমপি কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা নাগাদ নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া ২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার […]