ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা, নতুন গাইডলাইন জারি

দেশের ব্যাংকগুলোর ক্রেডিট কার্ড পরিচালনা কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করতে নতুন গাইডলাইন জারি করা হয়েছে। ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ানোর পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহক অধিকার সুরক্ষা ও বিরোধ নিষ্পত্তির বিষয়ে নতুন নির্দেশনা যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। নতুন গাইডলাইনে ঝুঁকি ব্যবস্থাপনা অনুশীলন জোরদার করা, […]
ট্রাম্পের নিষেধাজ্ঞায় অস্কারে যাওয়া হচ্ছে না ফিলিস্তিনি অভিনেতার

ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস অস্কারে মনোনয়ন পাওয়া চলচ্চিত্রে অভিনয় করলেও মার্কিন প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। ফলে তিনি ৯৮তম অস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। তাঁর অভিনীত চলচ্চিত্র “দ্য ভয়েস অব হিন্দ রজব” সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে। ইনস্টাগ্রামে মালহিস জানান, ফিলিস্তিনি নাগরিক হওয়ায় তাঁকে ভিসা দেওয়া হয়নি। এতে তিনি […]
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২৩ ও ২৯ এপ্রিল

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার ২৯৪ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে এই তফসিল ঘোষণা করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ঘোষণায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে। ২৩ ও ২৯ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ভোট গণনা অনুষ্ঠিত হবে ৪ মে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে […]
ইরান যুদ্ধের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন ভ্যান্স

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে, তাঁর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূরত্ব কি বাড়ছে? মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে সামরিক অভিযানের ক্ষেত্রে ভ্যান্স প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা […]
জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকায় ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

ক্রীড়াবিদদের ক্রীড়াঙ্গনে ভালো খেলার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়। এতে খেলাধুলার মান বৃদ্ধি পায় এবং খেলোয়াড়রা উৎসাহিত হন। দেশের ক্রীড়াঙ্গনে ভালো খেললে সরকার জাতীয় পর্যায়ে পুরস্কার দিয়ে থাকে। জাতীয় ক্রীড়া পুরস্কার দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি। ১৯৭৬ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পুরস্কারের প্রবর্তন করেন। এরপর ছয় বছর একাধারে পুরস্কার দেওয়ার পর ১৯৮২ সালে ক্রীড়া […]
জমজম কূপ: মক্কার পবিত্র ও অলৌকিক পানির ইতিহাস

মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র পানি হিসেবে পরিচিত জমজম কূপ হজ ও ওমরাহ পালনকারীদের আধ্যাত্মিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। মসজিদুল হারামের ভেতরে অবস্থিত এই কূপ কাবা শরিফ থেকে মাত্র ২০ মিটার দূরে, এবং এটি মুসলিম বিশ্বের বিশ্বাস ও ভক্তির এক অনন্য প্রতীক। যেকোনো হজ বা ওমরাহ পালনকারী এই পানিকে সঙ্গে না নিয়ে ফিরে আসার কথা ভাবতেই পারেন […]
দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার

দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সরকার শুধু ইসলামি শিক্ষা নয়, সব ধর্মের অনুভূতিকে গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ছাড়া প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন […]
উত্তরায় রিকশাচালক হত্যার অভিযোগে ভবন ঘেরাও ও ভাঙচুর

রাজধানীর উত্তরা এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগে বিক্ষুব্ধ রিকশাচালকরা একটি বাণিজ্যিক ভবন ঘেরাও করেছে এবং ভাঙচুরের চেষ্টা চালিয়েছে। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উত্তরা স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে এক রিকশাচালকের বাকবিতণ্ডা শুরু হয়, যা […]
খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: কী এই দ্বীপ? কেন এটি গুরুত্বপূর্ণ?

অবশেষে ইরানের খারগ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বীপটির সব সামরিক স্থাপনা হামলা করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশ ইরানের চলমান যুদ্ধের মধ্যে কিছুদিন ধরেই গোয়েন্দা তথ্য ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছিল যে, ইরানের অন্তর্গত খারগ দ্বীপে হামলার পরিকল্পনা করছে […]
আইসিসি র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এলো বাংলাদেশ

তৃতীয় ওয়ানডে ছিল দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আগের দুই ওয়ানডেতে উভয় দল ১-১ ম্যাচে জয় লাভের পর এটি অলিখিত ফাইনালে পরিণত হয়। তাই যে দল ম্যাচে জয় লাভ করবে, তারাই সিরিজ জিতবে। এ জন্য দুই দলের কাছেই এই ম্যাচ ছিল চরম উত্তেজনাকর। স্নায়ুচাপের এই ম্যাচে নানা নাটকীয়তার শেষে বাংলাদেশ ১১ রানে জয় লাভ করে […]
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডে ছিল সিরিজ-নির্ধারণী ম্যাচ। অর্থাৎ, যে দল ম্যাচ জিতবে, তারাই সিরিজের শিরোপা লাভ করবে। এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তান বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০০ রানের আশা জাগিয়েও ২৯০ রানের লড়াকু পুঁজি সংগ্রহ […]