Ridge Bangla

বর্তমান সরকারেও শেখ হাসিনা আমলের দলীয়করণের প্রবণতা এখনো দেখা যাচ্ছে: নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে দলীয়করণ করা হয়েছিল, বর্তমান সরকারেও সেই প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি সরকারি দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে ফরিদপুর বিভাগীয় এনসিপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ […]

ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে প্রতিমন্ত্রী আমিনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ভোট গণনা ও ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ভোটের ফলাফল বাতিল এবং ভোট পুনর্গণনার দাবিতে হাইকোর্টে আবেদন দায়ের করেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। আদালত সূত্রে জানা যায়, নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এই আইনি পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বিচারপতি মো. জাকির […]

আন্তর্জাতিক নারী দিবস: সংগ্রাম থেকে বিশ্বস্বীকৃতি

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, যা নারী অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে। এই দিবসের পেছনে রয়েছে দীর্ঘকালীন সংগ্রাম, বঞ্চনা এবং নারী শ্রমিকদের অধিকার আদায়ের ইতিহাস। ইতিহাসে দেখা যায়, উনিশ শতকের মাঝামাঝি শিল্প বিপ্লবের প্রভাবে নারীরা কলকারখানায় কাজ করতে শুরু করেন। ১৮৫৭ সালের ৮ মার্চ নিউ ইয়র্কে সেলাই কারখানার নারী […]

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে আবেদনের সময় বৃদ্ধি

অধিভুক্ত সকল কলেজের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে অনলাইন প্রাথমিক আবেদনের সময় আগামী ১৬ মার্চ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষের বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এলএলবি শেষপর্ব, এমএসসি ইন কম্পিউটার […]

ঈদযাত্রা: আজ মিলছে ১৮ মার্চের অগ্রিম ট্রেন টিকিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির ষষ্ঠ দিন আজ রোববার (৮ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৮ মার্চের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা […]

রেশনিং পদ্ধতিতে শুরু হলো জ্বালানি তেল বিক্রি

দীর্ঘমেয়াদে দেশে জ্বালানি তেলের সংকট এড়াতে রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। এ বিষয়ে পেট্রোল পাম্পগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, রেশনিং পদ্ধতির মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা নিয়ন্ত্রণে রাখা হবে। বাংলাদেশ […]

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. […]

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

ইরানের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের তিন দেশে পাল্টা হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ২২০ জন মার্কিন সেনা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন। হামলায় মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি শনিবার জানান, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটে হামলায় […]

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, চাল বিতরণ প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। যদি কারও বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৭ মার্চ) […]

ভোটার তালিকা বিতর্কে ধর্মতলায় মমতার অবস্থান কর্মসূচি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমন্বিত নিবিড় ভোটার তালিকা বা এসআইআরের প্রতিবাদে কলকাতায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন। শুক্রবার দুপুর থেকে শহরের কেন্দ্রস্থল ধর্মতলার মেট্রো চ্যানেলে এই কর্মসূচি শুরু হয়। অবস্থান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এসআইআরের নামে বহু প্রকৃত ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর দাবি, অনেক জীবিত ভোটারকে মৃত হিসেবে দেখানো […]

চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে জাহাজ

আঞ্চলিক উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি ও ওমান উপসাগর পেরিয়ে আসা একাধিক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে রওনা হওয়া ১৫টি জাহাজের মধ্যে ইতোমধ্যে ১২টি বন্দরে পৌঁছেছে। বাকি তিনটি জাহাজ এ সপ্তাহে ভেড়ার কথা রয়েছে। আজ রোববার ২২ হাজার ১৭২ টন এলপিজি নিয়ে ‘সেভান’ নামে একটি জাহাজ নোঙর করতে পারে। সোমবার […]

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

সরকার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে। শনিবার (৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে লন্ডনে পৌঁছে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হুমায়ুন কবির সাংবাদিকদের সিলেটি আঞ্চলিক ভাষায় বলেন, একটা সুখবর আছে, হাই কমিশনার লন্ডনে এতদিন ‘ডিভাইসিস বিহেভিয়ারে-কনডাক্টে কমিউনিটিকে ডিভাইড’ করে রাখছে। যে আওয়ামী করণ করছে এই […]

ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে সংঘর্ষে নিহত ১ জন

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। […]

শুক্রবারে বড় ভাইকে কুপিয়ে জখম, শনিবার শিকার ছোট ভাই

শুক্রবার বড় ভাইকে কুপিয়ে জখম করার পরদিন শনিবার শিকার হয়েছেন ছোট ভাই। এমনই এক ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়ায়। পূর্বশত্রুতার জেরে এক মসজিদের ইমামকে কুপিয়ে আহত করার পরদিন তাঁর ছোট ভাইয়ের ওপরও হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত দুই ভাই বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা সজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত […]

ঝিনাইদহে তেল নিতে গিয়ে পাম্পকর্মীদের পিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহ শহরে একটি পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাকবিতণ্ডার জেরে পাম্পকর্মীদের মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত নিরব আহমেদ (নিরব হোসেন নামেও পরিচিত) কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের […]