পাকিস্তান সিরিজে লিটন ফর্মে ফিরবেন, আশাবাদী ফাহিম

বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ সামনে রেখে বিসিবি সম্প্রতি দল ঘোষণা করেছে, যেখানে সবচেয়ে আলোচনার বিষয় ছিল লিটন দাসের অন্তর্ভুক্তি। প্রায় এক বছরের বেশি সময় ধরে ওয়ানডেতে ভালো ফর্মে না থাকলেও তাকে দলে রাখা হয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, লিটনের অভিজ্ঞতার ওপর দল আস্থা রাখছে এবং তার কাছ থেকে ভালো পারফরম্যান্সের আশা […]
ভারতীয় ক্রিকেটারকে পরিসংখ্যান টেনে ধুয়ে দিলেন আমির

চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সম্ভাবনা ও অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরের করা নেতিবাচক মন্তব্য ভুল প্রমাণিত হওয়ায় তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল করা হচ্ছে। এ প্রসঙ্গে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ মন্তব্য করেন, আমির ভারতের বিপক্ষে কথা বলে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। এর জবাবে নিজের ইউটিউব চ্যানেলে আমির কাইফের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন […]
এবার রাজনীতিতে পা রাখলেন কোয়েল মল্লিক

টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এবার রাজনীতিতে যোগ দিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এবং প্রথমবার বিধানসভায় উপস্থিত হয়েছেন। রাজনীতিতে তার এই প্রবেশে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মনোনয়ন জমা দেওয়ার পর কোয়েল বলেন, এটি তার জীবনের নতুন অধ্যায় ও বড় দায়িত্ব। তিনি মানুষের ও দেশের সেবায় নিজের সর্বোচ্চ […]
নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও সন্তানকে হত্যা করে যুবকের আত্মহত্যা

নওগাঁর আত্রাই উপজেলায় পারিবারিক কলহের জেরে এক যুবক নিজের স্ত্রী ও শিশু সন্তানকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বলরামপুর চৌধুরীপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকের নাম গৌতম সরকার (৪২)। প্রাথমিকভাবে […]
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত না হওয়ার আহ্বান

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয়ের জন্য সবাইকে সচেতন থাকতে হবে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী […]
সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সমাজে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে প্রশাসনের সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন দেশের […]
২০০ টাকায় দেখা যাবে পাকিস্তান সিরিজের ম্যাচ

বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। দর্শকরা অনলাইনে bcbtickets.com.bd ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। ইস্টার্ন গ্যালারির টিকিট […]
৫ হাজারের বেশি জাল নোটসহ দুই তরুণ গ্রেপ্তার

রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ নাইমুল ইসলাম ইশান (১৯) ও কেফায়েত উল্লাহ (১৯) নামে দুই তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (৬ মার্চ) দুপুরে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তুরাগের ডলিপাড়া বাদলদী এলাকার একটি চারতলা […]
জনসংখ্যা বাড়াতে দম্পতিকে ২৫ হাজার রুপি দেবে অন্ধ্র প্রদেশ

ভারতের অন্ধ্র প্রদেশে কমে যাওয়া জন্মহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘোষণা দিয়েছেন, দুই বা তার বেশি সন্তান জন্ম দিলে সংশ্লিষ্ট দম্পতিকে ২৫ হাজার রুপি করে আর্থিক প্রণোদনা দেওয়া হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজ্য বিধানসভায় সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অন্ধ্র প্রদেশে জন্মহার উদ্বেগজনকভাবে কমে গেছে। […]
হাজারো প্রাণের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরে এসেছে। তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান […]
গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

গরু চোর সন্দেহে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় শুক্রবার (৬ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে এক ব্যক্তি একটি গরু নিয়ে নদীর তীরে গেলে সেখানে তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে কাজ করা শ্রমিকদের সন্দেহ হয়। তারা তাকে আটক করে গরু চুরির অভিযোগ […]
ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে প্রাণহানি ২৬ জনের

ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী। সর্বাধিক দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায়, আর সবচেয়ে কম সংঘটিত হয়েছে হবিগঞ্জ জেলায়। একই সময়ে ৪৮ জন আহত হয়েছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি বুধবার এই প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়, ফেব্রুয়ারিতে সিলেট জেলায় […]
জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের আহ্বান নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি অবিলম্বে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। […]
উত্তরায় গ্যাস লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের ১০ জন দগ্ধ

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মো. রুবেল (২৮), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের তিন বছর বয়সী মেয়ে রোজা, সোনিয়ার […]