Ridge Bangla

বিশ্বের বিভিন্ন প্রান্তে অনলাইন প্রতারণা চক্র দমনের আহ্বান জাতিসংঘের

দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অনলাইন স্ক্যাম সেন্টার বা ইন্টারনেট প্রতারণা চক্র দমনে কঠোর ব্যবস্থা নিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ সব কেন্দ্রে কয়েক হাজার মানুষকে পাচার করে জোরপূর্বক শ্রম ও অমানবিক নির্যাতন করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। খবর এএফপির। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতারণা কেন্দ্রে […]

বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন: প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন। গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা, যা ধারণ করেই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার […]

স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন পিএস হাসনাত মোর্শেদ

সড়ক, রেল, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করা মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর […]

ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন রণতরী জেরাল্ড আর. ফোর্ড

ইরানে হামলার জন্য মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সমরাস্ত্র বহর মোতায়েন করছেন ট্রাম্প সরকার। ২০০৩ সালে ইরাক আক্রমণের আগে যুক্তরাষ্ট্র যে প্রস্তুতি নিয়েছিল, এরপর আর এমন সমরাস্ত্রের বহর মধ্যপ্রাচ্যে দেখা যায়নি। উত্তেজনা কমাতে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দফায় দফায় মিটিং চললেও দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন ট্রাম্প। সেই পরিকল্পনার অংশ […]

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা চলছে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, আসন্ন রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের এখন প্রধান দায়িত্ব হলো রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। […]

ঈশ্বরদী-আটঘরিয়ায় চাঁদাবাজি নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা এমপি আবু তালেবের

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল ঈশ্বরদী ও আটঘরিয়া এলাকায় চাঁদাবাজি নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সরকার গঠন করতে না পারলেও তাঁর প্রধান লক্ষ্য থাকবে একটি চাঁদাবাজমুক্ত সমাজ গড়ে তোলা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ শেষে ঢাকা থেকে ঈশ্বরদীতে ফিরলে দলীয় নেতাকর্মীরা […]

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, আজ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে […]

টেকনাফে মানবপাচারকালে আটক ৫ জন, উদ্ধার ৫৫ জন

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টা নস্যাৎ করে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় নারী ও শিশুসহ মোট ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাহারছড়া সমুদ্র এলাকায় বিপুলসংখ্যক নারী, পুরুষ […]

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে। ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নবগঠিত সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের […]

ফ্লোরিডার বিমানবন্দর পরিচিত হবে ট্রাম্পের নামে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হচ্ছে। অঙ্গরাজ্যটির আইনসভায় এ-সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। খবর এএফপির। বিশ্বজুড়ে নিজের নামে অসংখ্য বহুতল ভবন নির্মাণ করে পরিচিতি পাওয়া আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প এখন দেশের বিভিন্ন স্থাপনায় নিজের নাম যুক্ত করার এক নজিরবিহীন প্রচারণায় নেমেছেন। ফ্লোরিডার রিপাবলিকান-নিয়ন্ত্রিত আইনসভা পাম বিচ আন্তর্জাতিক […]

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত: শিক্ষামন্ত্রী

নকলবিরোধী কার্যক্রমের সাফল্যকে লক্ষ্য রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাঙ্গনে একটি সুস্থ, নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ গড়ে তুলতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের […]

৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দের ঘটনায় সিরাজগঞ্জে ২ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় প্রায় ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় দুই ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার মেঘাই ঘাট এলাকায় যমুনা নদীর তীরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। উপজেলা […]

সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার রাজধানীর একটি হাসপাতালে সম্পন্ন হয়েছে। ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পর বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নির্মাতা সকাল আহমেদ জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তানিয়া এখন বাসায় বিশ্রামে আছেন। এর আগে ১৪ ফেব্রুয়ারি তিনি হঠাৎ অসুস্থতার কথা সামাজিক মাধ্যমে জানান এবং হাসপাতালের […]

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ২০২৬ সালের পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সূচি ও নীতিমালা প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে। আগামী ১ মার্চ থেকে অনলাইনে এই ফরম পূরণ প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো […]

ভেন্টিলেটর সাপোর্টে সালমান খানের বাবা

বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার শেষে বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। হাসপাতালের চিকিৎসক ডা. জলিল পার্কার জানিয়েছেন, নব্বই বছর বয়সী কিংবদন্তি চিত্রনাট্যকারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বয়সজনিত ঝুঁকি বিবেচনায় চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতার […]

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শেষরাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ছিনতাইয়ের সময় এলাকার লোকজনের পিটুনির শিকার হয়ে দুই […]

ঢাকা মেডিকেলে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা আব্দুল খালেক (৬৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। কারারক্ষী আব্দুল্লাহ জানান, গত রাতে হঠাৎ করেই কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন আব্দুল খালেক। তাৎক্ষণিকভাবে […]

বিনিয়োগ ও রপ্তানি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ: শিল্প ও বাণিজ্যমন্ত্রী

বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশের বাণিজ্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। […]

৪৪তম বিসিএস নন-ক্যাডারে সাময়িক মনোনয়ন পেলেন ৪১৩৬ প্রার্থী

৪৪তম বিসিএস (২০২১) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে […]

সাতক্ষীরায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

পবিত্র রমজান উপলক্ষে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাতক্ষীরা জেলা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে শহরের সুলতানপুর বড়বাজার ও বাঁকাল এলাকায় অভিযান চালানো হয়। সুলতানপুর বড়বাজারে অভিযানকালে মেসার্স জিসান এন্টারপ্রাইজ ও মেসার্স খানপুর স্টোরে নিত্যপণ্যের দাম বেশি রাখার অভিযোগে ভোক্তা […]