Skip to main content

Ridge Bangla

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টায় ভাষণটি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও এটি একযোগে প্রচারিত হবে। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে আয়োজিত গণভোটকে […]

একটি বাণিজ্য চুক্তি কীভাবে সম্পন্ন হয়?

বর্তমান বিশ্বায়নের যুগে কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। প্রতিটি দেশকেই তার প্রয়োজনের জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে হয়। এই পারস্পরিক নির্ভরশীলতাকে একটি আইনি ও কাঠামোগত রূপ দিতে দেশগুলো একে অপরের সাথে বাণিজ্য চুক্তি করে। যখন দুটি দেশ নিজেদের মধ্যে পণ্য ও সেবার আদান-প্রদান সহজতর করার লক্ষ্যে কোনো চুক্তিতে আবদ্ধ হয়, তাকে বলা হয় ‘দ্বিদেশীয় বাণিজ্য […]

আইসিসি বিসিবির শর্ত মেনে নিল, ভবিষ্যতের টুর্নামেন্টের সুযোগ নিশ্চিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ–২০২৬ থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ার বিতর্ক এবং নাটকীয়তা শেষ হলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উত্থাপিত সব শর্ত মেনে নেয় আইসিসি। একই সঙ্গে সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, এই ঘটনায় বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না। বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপে অংশগ্রহণে অনীহা প্রকাশ […]

আজ থেকে ভোটের মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনি অপরাধের বিচার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সারা দেশে মোট ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এসব ম্যাজিস্ট্রেট ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ দিন দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ভোটগ্রহণের আগের […]

যশোরের শার্শা সীমান্ত থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ এবং ভারতীয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে। তবে পাচারকারী ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক […]

বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা ইইউ পর্যবেক্ষক দলের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ‘অত্যন্ত ইতিবাচক’ হিসেবে অভিহিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। তিনি জানিয়েছেন, তারা একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যক্ষ করার প্রত্যাশা করছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইজাবস বলেন, নির্বাচনের সামগ্রিক পরিবেশ অত্যন্ত আশাব্যঞ্জক। আলোচনাসঙ্গীদের […]

দুর্নীতির সূচকে ১৩ তম বাংলাদেশ, স্কোরে উন্নতি হলেও র‍্যাঙ্কিংয়ে অবনতি

বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৩তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) অনুযায়ী, ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৪, যা বৈশ্বিক গড় স্কোর ৪২-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। প্রকাশিত সূচকে দেখা গেছে, আগের বছরের তুলনায় বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট বাড়লেও সামগ্রিক অবস্থানে এক ধাপ পিছিয়েছে দেশ। ২০২৪ সালে এই তালিকায় বাংলাদেশের […]

নাটকীয়তার অবসান, ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তানের কঠোর অবস্থানের নাটকীয় অবসান ঘটেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে পাকিস্তান সরকার জাতীয় দলকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুমোদন দিয়েছে। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পূর্বনির্ধারিত সূচি মেনে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে এই মহারণ। রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরে আইসিসি, বিসিবি ও […]

এআই ব্যবহারে বাংলাদেশের সম্ভাবনা: সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ

একবিংশ শতাব্দীর প্রযুক্তিগত বিপ্লবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর বিলাসী কোনো উদ্ভাবন নয়; এটি অর্থনীতি, প্রশাসন, স্বাস্থ্য, কৃষি ও নিরাপত্তার মতো খাতের মূল চালিকাশক্তিতে পরিণত হয়েছে। উন্নত বিশ্বের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্যও এআই হয়ে উঠেছে প্রতিযোগিতায় টিকে থাকার প্রধান হাতিয়ার। বাংলাদেশেও এআই নিয়ে আলোচনা, গবেষণা ও পরীক্ষামূলক ব্যবহার বাড়ছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই প্রযুক্তির […]

ভোটের ছুটিতে ঢাকা ছাড়ছেন মানুষ, মহাসড়কে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার ঘোষিত সাধারণ ও বিশেষ ছুটির কারণে রাজধানী ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ। সোমবার ও মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ঘরমুখো যাত্রীদের ঢল নেমে ঢাকার আশপাশের মহাসড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি করেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত মানুষ দাঁড়িয়ে বাসের অপেক্ষায় থাকেন। আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ধীরগতিতে যান চলাচল […]

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: এক মাসে ২৫৯ মামলায় ৩২ লাখ টাকা জরিমানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে জমে উঠেছে ভোটের আমেজ। তবে এই নির্বাচনী উত্তাপের মধ্যেই প্রচার-প্রচারণা ও কার্যক্রমে আচরণবিধি মানার ক্ষেত্রে অনিয়মের চিত্রও সামনে আসছে। অনেক প্রার্থী ও তাদের সমর্থকের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে সক্রিয় হয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গত এক মাসে সারাদেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মোট ২৫৯টি মামলা দায়ের করা […]

টানা ৫ দিনের জন্য বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান […]

শেষ হলো নির্বাচনি প্রচারণা, অপেক্ষা ভোটের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে চলমান আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার-প্রচারণার পর্ব শেষ হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করার নিয়ম থাকায় আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার মধ্য দিয়ে প্রচার কার্যক্রমের সমাপ্তি ঘটে। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের […]

বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তার পদত্যাগ

আসন্ন বোর্ড নির্বাচনের প্রস্তুতি হিসেবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা পদত্যাগ করেছেন। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে এই পদত্যাগ নেওয়া হয়েছে। ক্লাবের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন রাফা ইউস্তে। বার্সেলোনার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নিয়মিত বৈঠকে লাপোর্তার পদত্যাগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য বোর্ড অব ডিরেক্টরস […]

টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে ২০ জন দগ্ধ

গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় বিএনপির নির্বাচনী সমাবেশের প্রস্তুতি চলাকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ২০ জন নেতা-কর্মী ও সমর্থক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনা এলাকার মানুষদের মধ্যে ভয় এবং আতঙ্কের সৃষ্টি করে। স্থানীয় সূত্রে […]