Ridge Bangla

আশুলিয়ায় সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা রবি গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত এবং অন্তত ১৫টি মামলার পলাতক আসামি যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম রবি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ […]

শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

শতাধিক গুম-খুনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচারকার্য এক নতুন পর্যায়ে প্রবেশ করছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার (৮ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে প্রসিকিউশনের উদ্বোধনী বক্তব্য উপস্থাপনের পাশাপাশি সাক্ষ্যগ্রহণ করা হবে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই বিচারকাজ সম্পন্ন করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য […]

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ রোববার থেকে মাঠে নামছে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী। ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ থেকে মাঠে দায়িত্ব পালন করবেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, […]

ভোট ‘পারফেক্ট’ করাই এখন প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা দেশে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কটু কথা বা অশোভন আচরণ দেখা যাচ্ছে না, যা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক পরিবর্তন। এখন পর্যন্ত নির্বাচন প্রস্তুতি সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে। তবে ভোটকে নিখুঁতভাবে সম্পন্ন করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে তিনি মন্তব্য করেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) […]

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা নয় ম্যাচ জিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছে ভারত। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে সূর্যকুমার যাদবের দল। এই জয়ের মধ্য দিয়েই বিশ্বকাপের ইতিহাসে টানা সর্বোচ্চ জয়ের নতুন রেকর্ড গড়ল তারা। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা আট ম্যাচ করে জয়ের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার। গত আসরে […]