১৭১৯ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু: শিক্ষা মন্ত্রণালয়

দেশের ১ হাজার ৭১৯টি বেসরকারি স্কুল ও কলেজকে প্রথম পর্যায়ে সরকারি এমপিওভুক্ত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়ন করা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির বিষয়ে অর্থ বিভাগে সম্মতি চেয়ে পত্র পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের রোববারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী […]
দেশের স্থিতিশীলতা রক্ষায় মাঠে সেনাবাহিনী

রাষ্ট্রের স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় সংকট বা বিশেষ পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে এই বাহিনীর উপস্থিতি জনমনে আস্থা সৃষ্টি করেছে। বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। বিভিন্ন এলাকায় টহল, চেকপোস্ট স্থাপন এবং স্থানীয় প্রশাসন […]
১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারির ছুটি সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি বহাল থাকবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের […]
নির্বাচনে কারচুপির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের […]
থাইল্যান্ড উপকূলে কন্টেইনার জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারভর্তি পণ্য নিয়ে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। তবে জাহাজটিতে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নেভির উদ্ধার দল। স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটি পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’, যা মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে […]
উখিয়ায় ক্যাম্পের বাইরে বসবাসকারী ৬২২ রোহিঙ্গাকে আটক

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে শনিবার যৌথবাহিনী অভিযান চালিয়েছে। অভিযানের সময় ক্যাম্পের বাইরে অবস্থান করা প্রায় ৬২২ রোহিঙ্গাকে আটক করে পুনরায় নিরাপদভাবে ক্যাম্পে ফিরিয়ে দেওয়া হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে বালুখালী ও আশপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ক্যাম্পের […]
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলবে বিএনপি: তারেক রহমান

বিএনপি সরকার গঠন করতে পারলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত ১৬ বছরে দেশে বহু মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও সাধারণ মানুষের জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি; বরং এসব প্রকল্পের আড়ালে হয়েছে বড় ধরনের দুর্নীতি। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় রাজধানীর মিরপুরের পল্লবী ২ নম্বর ওয়ার্ডে ঢাকা-১৬ […]
ইসির ব্যালট প্রকল্পে কানাডার ২০ লাখ ডলার সহায়তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) ব্যালট প্রকল্পে কারিগরি সহায়তায় ২০ লাখ ডলার অনুদান দিচ্ছে কানাডা। এ লক্ষ্যে রোববার রাজধানীর নির্বাচন ভবনে ইসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং এবং নির্বাচন কমিশনের পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন […]
দেশের সকল ভোটকেন্দ্র ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত ইসির

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন দেশের সব ভোটকেন্দ্রকে সম্পূর্ণভাবে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ইসি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালে একটি স্বাস্থ্যসম্মত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব […]
রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ দলকে ভোট দেওয়ার আহ্বান ঢাবি সাদা দলের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী, সর্বোপরি রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম লিখিত বক্তব্যে বলেন, […]
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট: বৈশ্বিক প্রত্যাশা ও শঙ্কা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে সাংবিধানিক, নির্বাচনী ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ে গণভোট। অন্তর্বর্তীকালীন সরকারের দাবি, এই দ্বৈত ভোট দেশের রাজনৈতিক কাঠামোকে নতুন পথে নিয়ে যাবে। ফলে নির্বাচনকে ঘিরে শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নজিরবিহীন আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের এই নির্বাচন এখন বিশ্ববাসীর […]
তুষারঝড়ের মধ্যেই জাপানে মধ্য-শীতের নির্বাচন

তীব্র তুষারপাত উপেক্ষা করেই ভোট দিচ্ছেন জাপানের সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ডাকা আকস্মিক সাধারণ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ জয়ের আভাস দিচ্ছে জনমত জরিপ। দেশটিতে সাধারণত তুলনামূলক উষ্ণ মৌসুমে ভোট হয়। তবে এবার ৩৬ বছর পর এই প্রথম জাপানে মধ্য-শীতের নির্বাচনের আয়োজন করা হলো। লিবারাল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতৃত্বে তাকাইচি দলীয় নেতৃত্বের লড়াই জয়ের […]
চীনে ‘স্পাই-ক্যাম পর্ন’ আতঙ্ক

২০২৩ সালের এক রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পর্ন ভিডিও দেখতে গিয়ে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হন এরিক (ছদ্মনাম)। ভিডিওতে দেখা দম্পতিটি যে তিনি ও তাঁর বান্ধবী, তা বুঝতে তার সময় লাগেনি। তিন সপ্তাহ আগে শেনঝেনের একটি হোটেলে কাটানো তাদের ব্যক্তিগত মুহূর্ত গোপন ক্যামেরায় ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছিল। চীনে উৎপাদন ও বিতরণ নিষিদ্ধ হলেও স্পাই-ক্যাম পর্ন […]
দেশে শনাক্ত হলো আরেক প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাস

বাংলাদেশে নিপাহ ভাইরাসের মতো উপসর্গ দেখা দেওয়া এক রহস্যজনক রোগের পেছনে নতুন একটি বাদুড়বাহিত ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণ বলে ধারণা করা হলেও, সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, এটি আসলে প্টেরোপাইন অরথোরিওভাইরাস (Pteropine orthoreovirus – PRV), যা মানুষের জন্য সম্ভাব্য প্রাণঘাতী হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে […]
সংবাদে কৃত্রিম বুদ্ধিমত্তার ছায়া; দায়িত্বহীনতায় বিভ্রান্ত জনমত

ভারতের গাজিয়াবাদে তিন বোনের মর্মান্তিক মৃত্যু সংবাদ হিসেবে নিঃসন্দেহে হৃদয়বিদারক। প্রাথমিকভাবে পাওয়া ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ১৬ বছরের বিশিকা, ১৪ বছরের প্রাচী এবং ১২ বছরের পাখি- তিন কিশোরীই একটি কোরিয়ান অনলাইন টাস্ক-ভিত্তিক গেমে ভয়াবহভাবে আসক্ত ছিল। পরিবার ও স্কুল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এই মেয়েগুলোর জীবনযাপন ধীরে ধীরে ভার্চুয়াল জগতে আটকে গিয়েছিল। যার শেষ পরিণতি […]
অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার উষ্ণ ভালোবাসা

বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে ঘিরে দীর্ঘদিন ধরে দাম্পত্যকলহ ও বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও তারা বারবার এসব জল্পনাকে ভুল প্রমাণ করছেন। সম্প্রতি অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার ভালোবাসা প্রকাশ করা বার্তা আবারও তাদের সম্পর্ক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। অভিষেক বচ্চন বুধবার ৪৯ বছরে পা রাখেন। এ উপলক্ষে ঐশ্বরিয়া রায় সোশ্যাল মিডিয়ায় স্বামীর […]
সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুপ্রিম কোর্ট সূত্রে জানা […]
ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্রের নাম ও নম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জন্য নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে এই মোবাইল অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই ভোটাররা নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ভোটারদের তথ্য জানার প্রক্রিয়াকে আরও সহজ ও […]
জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম

আন্তর্জাতিক ক্রিকেট সংক্রান্ত চলমান ইস্যু নিয়ে জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়া বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন। বৈঠকে মূলত সাম্প্রতিক বিভিন্ন ক্রিকেট বিষয়ক সমস্যা এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের নিরাপত্তা ও সূচি নিয়ে আলোচনা […]
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ সংক্রান্ত ই-রেজিস্ট্রেশন ৯ ফেব্রুয়ারি থেকে শুরু

এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত ই-রেজিস্ট্রেশন ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। শেষ হবে ২২ ফেব্রুয়ারি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা জানানো যাচ্ছে যে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক প্রতিষ্ঠানসমূহের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৯ ফেব্রুয়ারি […]