চাঁদাবাজির নতুন কৌশল; মেহেরপুরে বাড়ির সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

মেহেরপুরের গাংনী উপজেলার সহগলপুর গ্রামে এক প্রবাসীর নির্মাণাধীন বাড়ির সামনে থেকে দুটি ককটেল ও চাঁদা দাবিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ওই চিরকুটে দেড় লাখ টাকা না দিলে প্রাণনাশ ও সম্পত্তির ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয়েছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে বাড়ির গেটের সামনে এসব সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। সংবাদ […]
সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার, নাছিমের ৪৬ ব্যাংক হিসাব জব্দ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আজ রোববার সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই দিনে ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন ৪৬টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ […]
যুক্তরাষ্ট্র হামলা চালালে তা নিয়ে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি

যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মাঝে ওই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, খামেনি বলেছেন, (ট্রাম্প) নিয়মিতই বলেন যে, তিনি রণতরী এনেছেন। এসব দেখে ইরানি জাতি ভয় […]
ইইউর সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর তাগিদ প্রধান উপদেষ্টার

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে ইইউতে বাংলাদেশের বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হলে দেশের রপ্তানি খাতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সে কারণে সময় থাকতেই এফটিএ আলোচনা শুরু করা জরুরি। রোববার (১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় […]
গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩২ জন

গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। স্থানীয় হামাস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলার বেশির ভাগ লক্ষ্য ছিল ঘরবাড়ি ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র। খবর বিবিসি। গাজার সিভিল ডিফেন্স বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে, দক্ষিণের খান ইউনিসে ফিলিস্তিনিরা যেখানে আশ্রয় নিয়েছিলেন, সেখানে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া […]
রাজধানীর বনানীতে তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র চালু

ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্রের কার্যক্রম। সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে তুরস্কের ভিসা আবেদন গ্রহণ শুরু করবে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকাস্থ তুরস্ক দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। দূতাবাস জানায়, মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইতোমধ্যে ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় তাদের কার্যক্রম শুরু করেছে। ঢাকার বনানী এলাকায় অবস্থিত এই ভিসা আবেদনকেন্দ্র […]
জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে ৮ বিভাগে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি পালন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের আটটি বিভাগে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ভোটগ্রহণের দুই দিন আগে […]
নির্বাচনের সপ্তাহে মোবাইল ব্যাংকিং লেনদেনের দৈনিক সীমা নির্ধারণ

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেন সীমিত করা হতে পারে। এ ক্ষেত্রে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা হতে পারে ১ হাজার টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজ এ […]
টিকিট ছাড়া টাকা নিয়ে ভ্রমণের সুযোগ: ৩ রেলকর্মী বরখাস্ত

টিকিটবিহীন যাত্রীদের অর্থের বিনিময়ে ট্রেনে ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেল কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের স্বাক্ষরিত আদেশে শনিবার (৩১ জানুয়ারি) বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হয়। বিষয়টি রোববার (১ ফেব্রুয়ারি) রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী নিশ্চিত […]
অনুদানের চলচ্চিত্রের চিত্রনাট্য জমা দেওয়ার সময় বাড়ল

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চলতি অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়িয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমাদানের সময়সীমা বাড়িয়ে আগামী ১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর আগে গল্প, চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনা জমাদানের শেষ তারিখ ছিল ২৯ জানুয়ারি। […]
গাজীপুরে কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তির নাম হেলাল উদ্দিন (৫৫)। তিনি কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। নিহত হেলাল উদ্দিন কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা […]
চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সী হাজতির মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি আব্দুর রহমান মিয়া (৭০), যিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে আটক ছিলেন। শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতাল ও কারা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আব্দুর রহমান মিয়া চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার উত্তর আগ্রাবাদ পূর্ব মুহুরি পাড়ার […]
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২ দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারা দেশে কার্যত সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশে কার্যত সব […]
চুল প্রতিস্থাপনের পরে হতে পারে যেসব সমস্যা

চুল পড়া এখন শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, আত্মবিশ্বাসের সঙ্গেও গভীরভাবে যুক্ত। আধুনিক চিকিৎসায় হেয়ার ট্রান্সপ্লান্ট বেশ জনপ্রিয় ও কার্যকর পদ্ধতি হলেও অস্ত্রোপচারের পর কিছু সাময়িক শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন রোগীরা। আগে থেকে বিষয়গুলো জানা থাকলে উদ্বেগ কমে এবং প্রস্তুত থাকা সহজ হয়। অস্থায়ী চুল পড়া: চুল প্রতিস্থাপনের ২ থেকে ৮ সপ্তাহের […]
‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে বাদ পড়ল আরও ১২ জন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে। মিথ্যা তথ্যের ভিত্তিতে তালিকাভুক্ত হওয়া এবং একাধিকবার নাম অন্তর্ভুক্তির মতো অনিয়মের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং […]
আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে সাভারের আশুলিয়ায় নারকীয় হত্যাকাণ্ড চালানোর পাশাপাশি পুলিশ ভ্যানে তুলে মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়েরকৃত মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ৫ ফেব্রুয়ারি এই আলোচিত মামলার রায় ঘোষণা করবেন। আজ রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল […]
ভোটের উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নির্বাচনকে ঘিরে কোথাও কোথাও বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটতে পারে। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীতে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত একটি […]
যদ্যপি আমার গুরু: আহমদ ছফার বয়ানে কিংবদন্তি প্রফেসর আব্দুর রাজ্জাক

বাংলা সাহিত্যে জীবনী বা স্মৃতিকথা অনেক লেখা হয়েছে, কিন্তু গুরু-শিষ্যের সম্পর্কের এমন গভীর, নির্মোহ এবং প্রাঞ্জল চিত্রায়ন খুব কমই দেখা যায়। আহমদ ছফার ‘যদ্যপি আমার গুরু’ কেবল একটি বই নয়, বরং এটি বাংলাদেশের জ্ঞানচর্চার ইতিহাসের এক জীবন্ত দলিল। এই গ্রন্থের কেন্দ্রে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী, জ্ঞানতাপস এবং জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক। আহমদ ছফা তাঁর নিপুণ গদ্যে এমন […]
সাতক্ষীরার চার আসনে ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা জোরদারের প্রস্তুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের মোট ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টিকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, সাতক্ষীরার চার আসনে এবার মোট ৬০৯টি […]
দেশের অভ্যন্তরে ৫ লাখ ১৮ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠাল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট কার্যক্রমে গতি এসেছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) নিবন্ধনকারী সারা দেশের ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে ব্যালট প্রেরণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নকারী ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম […]