Ridge Bangla

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রবাসীরা, দেশে পৌঁছেছে প্রায় ১ লাখ ৪০ হাজার ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পোস্টাল ভোট কার্যক্রম গতি পেয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট প্রদানকারী প্রবাসীদের পাঠানো ব্যালট ইতোমধ্যে দেশে এসে পৌঁছাতে শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে প্রবাসী ভোটার […]

নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের লেথাল উইপেন বা মরণাস্ত্র ব্যবহার করবে না। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের সময় বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় শুধুমাত্র নন-লেথাল অস্ত্র […]

পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণে জায়গা নির্ধারণ চূড়ান্ত

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য একটি স্থান প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে। শেরেবাংলানগরে গণভবনের পাশেই এই নতুন বাসভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে স্থাপত্য অধিদপ্তর নকশা প্রণয়নের কাজ শুরু করেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চূড়ান্ত অনুমোদন মিললে নির্মাণকাজ শুরু করতে চায় গণপূর্ত অধিদপ্তর। তবে বাসভবনটি সম্পূর্ণভাবে নির্মাণ হতে আনুমানিক দুই থেকে তিন […]

শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটায় মাউশির নতুন আদেশ

সরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলোতে সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কেনাকাটার নির্দেশনা প্রদান করা হয়েছে। ভুয়া বিল-ভাউচার দেখিয়ে শিক্ষা খাতে অনিয়ম ঠেকাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও […]

নিজেদের পাতা ফাঁদে মারা গেলেন ২ কৃষক

সাতক্ষীরার সদর উপজেলার শিবপুর গ্রামে টমেটো তুলতে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মনিরুল ইসলাম (৪০) ও আব্দুর রহিম (৩৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে এবং আব্দুর রহিম শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। শিবপুর […]

চাঁদা না পেয়ে রাস্তায় বেড়া, ভোগান্তিতে ৪০ পরিবার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামের চৌধুরীপাড়ায় চাঁদা না দেওয়ার কারণে স্থানীয় শামীম চৌধুরীর বিরুদ্ধে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার অন্তত ৪০টি পরিবার চলাচলসহ নানা দিক থেকে চরম দুর্ভোগে পড়েছে। অভিযুক্ত শামীম মিয়া আগেও অন্তত পাঁচবার রাস্তা বন্ধ করেছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর অধিকাংশ সদস্য স্থানীয় বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে […]

ইসির অনলাইন কার্ড আবেদনে নিরাপত্তা বিপর্যয়, ফাঁস ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার প্রদানের ক্ষেত্রে অনলাইন আবেদন পদ্ধতি চালু করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে এই উদ্যোগের মধ্যেই গুরুতর তথ্য নিরাপত্তা ঝুঁকির ঘটনা ঘটেছে। ইসির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রায় ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) […]

জানুয়ারিতে নির্বাচনি সহিংসতায় ৪ জন নিহত, আহত ৫০৯ জন

দেশজুড়ে নির্বাচনি উত্তেজনার মধ্যেই জানুয়ারি মাসে নির্বাচনি সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছে বেসরকারি মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংস্থাটির মাসিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে সারাদেশে মোট ৬৪টি নির্বাচনি সহিংসতার ঘটনায় চারজন নিহত এবং ৫০৯ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে এমএসএফ জানায়, আগের মাস ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে সহিংসতার […]

যুবদলকর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

দলীয় কর্মসূচিতে আগে-পরে নাম দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কাঞ্চনে এক যুবদলকর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা প্রাণ হারিয়েছেন। ওই ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত স্বেচ্ছাসেবক দল নেতার নাম আজহার। ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে জানা গেছে, গত শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার […]

ইতিহাসের ধুলোয় ঢাকা সোনারগাঁয়ের পানাম নগর

ইতিহাস কখনো হঠাৎ হারিয়ে যায় না, তা শুধু নীরব হয়ে পড়ে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পানাম নগর তেমনই এক নীরব শহর, যেখানে ইট-পাথরের ভাঁজে ভাঁজে জমে আছে বাংলার গৌরব, বেদনা ও পতনের দীর্ঘ কাহিনি। একসময় বাণিজ্য, সংস্কৃতি ও শিল্পকলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই নগর আজ দাঁড়িয়ে আছে নিস্তব্ধ সাক্ষী হয়ে- সময়ের কাছে পরাজিত হলেও ইতিহাসের কাছে […]

সবার জন্য ইন্টারনেট ও কর্মসংস্থান: বিএনপির আইসিটি খাতে সাত দফা পরিকল্পনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তথ্যপ্রযুক্তি খাতকে শক্তিশালী করতে সাত দফা পরিকল্পনা ঘোষণা করেছে বিএনপি। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর বনানী ক্লাবে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এই পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে দক্ষতা ও মেধা অনুযায়ী বৈষম্যহীন সুযোগ […]

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ ৯ মাসের জন্য বন্ধ ঘোষণা

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ হিসেবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে চলতি পর্যটন মৌসুমের কার্যক্রম। ফলে রোববার (১ ফেব্রুয়ারি) থেকে দ্বীপে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচল করবে না। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বীপটিকে ‘রিকভারি পিরিয়ড’ […]

যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো আরও ৫৮ হাজার টন গম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী আরও একটি গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। জাহাজটিতে রয়েছে মোট ৫৮ হাজার ৩৫৯ টন গম। শনিবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগদ ক্রয় চুক্তি ‘জি টু জি–০২’-এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে আনা ৫৮ হাজার […]

সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা রোববার থেকে

সরকারের সিদ্ধান্তে ১ ফেব্রুয়ারি থেকে টানা ৯ মাস সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। এতে দ্বীপটির পর্যটননির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষদের মধ্যে তীব্র উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমের শেষদিন ৩১ জানুয়ারি শনিবার সেন্ট মার্টিন দ্বীপে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলবে […]

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৫৮ হাজার টন গম

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর জি-টু-জি-০২ এর আওতায় ৫৮ হাজার ৩৫৯ টন গম নিয়ে এমভি ডব্লিউএফ আর্টেমিস জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। এটি জি-টু-জি চুক্তির তৃতীয় চালান। সরকারের গাইডলাইনের ভিত্তিতে বাংলাদেশ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। জি-টু-জি-০২ চুক্তির মাধ্যমে মোট ২ লাখ ২০ হাজার […]

নির্বাচনকালীন সময়ে প্রশাসনের নিরপেক্ষতা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ইসি সানাউল্লাহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচন-সংশ্লিষ্ট কেউ নিরপেক্ষতা হারালে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। শনিবার ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমের সঙ্গে এক সভায় […]

নওগাঁয় ডাম্পট্রাকের চাপায় ৫ ভ্যানযাত্রী নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি ডাম্পট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে পাঁচজন আদিবাসী কৃষক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরের দিকে মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা সবাই মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর এলাকার বাসিন্দা। তাঁরা হলেন, বীরেন পাহান […]

শঙ্কা ছাপিয়ে উৎসবের আমেজে নির্বাচন সরগরম দেশের ভোটের মাঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আর মাত্র ১১ দিন বাকি। শুরুতে নানা শঙ্কা ও অনিশ্চয়তা থাকলেও তফসিল ঘোষণার পর ধীরে ধীরে পাল্টে গেছে দেশের নির্বাচনী চিত্র। শহর থেকে গ্রাম সবখানেই এখন নির্বাচনী প্রচারের রং লেগেছে। গণসংযোগ, জনসভা, উঠান বৈঠক আর মাইকিংয়ে সরগরম ভোটের মাঠ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যস্ততায় যেন দম ফেলারও ফুরসত নেই। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক […]

নিজ ফ্ল্যাটে জনপ্রিয় অভিনেত্রী খুন

সিরিয়ার জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী হুদা শারাউই নিজ ফ্ল্যাটে খুন হয়েছেন। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ তাঁর নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি সেদিন ভোর ৫টা থেকে ৬টার মধ্যে খুন হন। খবরটি প্রকাশ করেছে দ্য নিউ আরব। সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ও […]

মদিনায় ২১ লাখ গাছ লাগিয়ে সৌদি আরবের পরিবেশবান্ধব উদ্যোগ

সৌদি আরবের পবিত্র শহর মদিনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং মরুভূমিপ্রধান অঞ্চলে সবুজায়ন বাড়ানোর লক্ষ্য নিয়ে ২১ লাখের বেশি বৃক্ষরোপণ করেছে দেশটির ন্যাশনাল ওয়াটার কোম্পানি (এনডব্লিউসি)। এটি সৌদি গ্রিন ইনিশিয়েটিভ (এসজিআই) প্রকল্পের অংশ, যা পরিবেশ সংরক্ষণ এবং সবুজ অর্থনীতির পথে দেশটির অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে গণ্য হচ্ছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মদিনার বৃক্ষরোপণে […]