ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১৬ দেশ থেকে আসছেন ৫৭ জন পর্যবেক্ষক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের আমন্ত্রণে অন্তত ১৬টি দেশ থেকে ৫৭ জন দ্বিপাক্ষিক নির্বাচন পর্যবেক্ষক আসছেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শত পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে অংশ নেবেন। দ্বিপাক্ষিক পর্যবেক্ষক পাঠানো দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রতিনিধি […]
খাগড়াছড়ি: পাহাড়, নদী ও সবুজের বুকে লুকানো প্রাকৃতিক স্বর্গ

বাংলাদেশের দক্ষিণ-পূর্বে, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে অবস্থিত খাগড়াছড়ি জেলা প্রকৃতির এক অনন্য স্বর্গ। শহরের কোলাহল, ভিড় ও প্রযুক্তির দ্রুতগতির জীবন থেকে দূরে এই জেলা যেন এক শান্তির ঠিকানা। পাহাড়, নদী, ঝর্ণা, সবুজ বন এবং নীরবতা মিলিত হয়ে তৈরি করেছে এক মনোরম পরিবেশ, যা ভ্রমণপ্রেমীদের কাছে অবিস্মরণীয় দর্শনীয় স্থান। ভোরের আলো পাহাড়ের ঢেউয়ের ওপর নেমে আসে, আর […]
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রংপুরে জনসভায় আহ্বান জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ৯টায় রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিভাগীয় নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, জুলাই সনদে স্বাক্ষরিত প্রতিশ্রুতি রক্ষা […]
নবম পে-স্কেল বাস্তবায়নে ভুখা মিছিলের আলটিমেটাম দিল সরকারি কর্মচারীরা

নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত বছরের পুরোনো ৭ দফা দাবি আদায়ের জন্য বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ অন্তর্বর্তী সরকারের কাছে আলটিমেটাম দিয়েছে। দাবিসমূহ মেনে না নেওয়া হলে আগামী ৬ ফেব্রুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুখা মিছিল করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে […]
ভোটের মাঠে সংঘাতের শঙ্কায় কঠোর অবস্থানে প্রশাসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। ১ হাজার ৮৪৩ জন প্রার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে গ্রাম থেকে শহর। তবে নির্বাচনী প্রচারণার ডামাডোলের মধ্যেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সম্ভাব্য সহিংসতা। এই পরিস্থিতিতে মাঠপর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ […]
শতভাগ ভোটাধিকার নিশ্চিত করাই লক্ষ্য নির্বাচন কমিশনের: ইসি সানাউল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে ভোটারদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, জনগণের নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় […]
সরকার পরিবর্তন হলেও চীনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

আগামীতে যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত ও জোরদার রাখার ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল খাতকে সামনে রেখে দুই দেশের পারস্পরিক অংশীদারত্ব আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ […]
যৌথবাহিনীর অভিযানে সারাদেশে ৫০৪ জন আটক

দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য। শুক্রবার (৩০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সময়কালে রাজধানীসহ দেশের নানা স্থানে এসব অভিযান পরিচালিত হয়। […]
এগোচ্ছে মার্কিন সামরিক বহর, যুদ্ধের প্রস্তুতিতে ইরান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার হুমকির মুখে ইরান যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব নিশ্চিত করেছেন, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা তাদের অগ্রাধিকার। শুক্রবার (৩০ জানুয়ারি) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্কে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, প্রতিবেশী […]
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন–পিবিসি) সহ-সভাপতির দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত কমিশনের পাঁচ সদস্যের ব্যুরো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হয়। কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কোকে সভাপতি এবং বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য […]
মামলা বাণিজ্যে টালমাটাল বেসরকারিখাত, টার্গেট ব্যবসায়ীরা

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে নাশকতা, হত্যা, হামলাসহ নানা কারণে ১ হাজার ৪৯৯টি মামলা হয়েছে। যার মধ্যে হত্যা মামলার সংখ্যা ৫৯৯টি। পুলিশি তথ্যমতে, মামলাগুলোতে আসামির সংখ্যা ১০ লাখের কাছাকাছি, যার মধ্যে ১০ হাজারের বেশি ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনায় এখনো মামলার সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। […]
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে সিএস কোর্সে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের অনুমোদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে কম্পিউটার সায়েন্স বিষয়ে পাঠদানের ক্ষেত্রে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র বিভাগের ডিন (ভারপ্রাপ্ত) ড. এ. এইচ. এম. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে যদি এসব বিষয়গুলোর শিক্ষক পাওয়া না যায়, তাহলে বিকল্প […]
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৯৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে মোট ৯৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৮ জানুয়ারি জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীদের আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে আহ্বান করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আপনি কি জুলাই স্পিরিট […]
নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার ঝুঁকির কথা উল্লেখ করে নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই সতর্কবার্তা প্রকাশ করে। এফসিডিও এক প্রজ্ঞাপনে যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। এতে বলা […]
নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ ও ইইউ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সংস্কার সনদ নিয়ে অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, […]
শুধু বগুড়া নয়, গোটা দেশের কথা চিন্তা করতে হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে দেশের কোনো একটি অঞ্চলকে আলাদা করে সুবিধা দেওয়ার নীতি গ্রহণ করা হবে না। শুধু বগুড়া নয়, সমগ্র দেশের উন্নয়ন ও অগ্রগতির কথা চিন্তা করেই রাষ্ট্র পরিচালনা করা হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]
দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপির ২০ নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানা বিএনপির ২০ জন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেন্দ্রীয় নির্দেশনা […]
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

যুক্তরাজ্য বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার ঝুঁকি রয়েছে—এই আশঙ্কার কারণেই ভ্রমণ নির্দেশিকাটি প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ সরকারের জরুরি বার্তায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা শুরুর পর দেশজুড়ে উত্তেজনা বেড়েছে এবং রাজনৈতিক […]
গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ বৃদ্ধি?

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। অনেক পোস্টে দাবি করা হচ্ছে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে। তবে সরকার এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে খণ্ডন করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক […]
উত্তরায় পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড

রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং অবস্থায় একটি বাসে আগুন ধরে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে […]