ফ্যামিলি কার্ড চালু ও গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের নারীদের ভাগ্য পরিবর্তন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। লক্ষ্য হচ্ছে গ্রামের মানুষ যেন প্রাথমিক চিকিৎসাসহ মৌলিক স্বাস্থ্যসেবা নিজ এলাকাতেই পেতে পারে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]
চাঁদপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

চাঁদপুরে সরকারি, আধা-সরকারি ও বিভিন্ন কর্পোরেশনের কর্মচারীরা বৈষম্যহীন নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আন্দোলনকারীরা বিক্ষোভে নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, ১:৪ অনুপাতে ১২ গ্রেডভিত্তিক বেতন কাঠামো, […]
টেংরাটিলা মামলায় ঐতিহাসিক জয়: নাইকোর কাছ থেকে ৫১৬ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে বাংলাদেশ

দীর্ঘ দুই দশকের আইনি লড়াই শেষে সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক আদালতে চূড়ান্ত বিজয় অর্জন করেছে বাংলাদেশ। কানাডীয় বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি নাইকোর বিরুদ্ধে দায়ের করা মামলায় বাংলাদেশকে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক সালিশি আদালত। ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (আইসিডি) বৃহস্পতিবার […]
পল্লবীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় এক মুদি ব্যবসায়ীকে গুলি করে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে সংঘটিত এ হামলায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১২ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। হোসেন দিপু (৪৫) নামের […]
জাতিসংঘের ইউএনআরডব্লিউএ কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১টি দেশের তীব্র নিন্দা

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর পূর্ব জেরুজালেম সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ১১টি দেশ তীব্র নিন্দা জানিয়েছে। দেশগুলো বলেছে, এটি ইউএনআরডব্লিউএর কার্যক্রম দুর্বল করার উদ্দেশ্যে নেওয়া ইসরায়েলের আরেকটি অগ্রহণযোগ্য ও উদ্বেগজনক পদক্ষেপ। বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, নরওয়ে, […]
দিনাজপুরে গোলাপ চাষে লাভবান কৃষকরা

দিনাজপুরের বিরল উপজেলায় গোলাপ চাষে সফলতা পেয়েছেন কৃষকরা। ভাণ্ডার ঘাঘরপাড়া ও কাজীপাড়ার চাষিরা প্রতিদিন গোলাপ বিক্রি করে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা আয় করছেন। এতে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে এবং অনেক চাষি আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। বিরলের শীতকালীন আবহাওয়া ও উর্বর মাটি গোলাপ চাষের জন্য উপযুক্ত। ফেব্রুয়ারি মাসে ফুলের চাহিদা বেড়ে যাওয়ায় দামও […]
শেরপুরে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানিয়েছে, মোতায়েনকৃত সদস্যরা শেরপুরে নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব পালন করবেন এবং নাগরিক ও নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ রাখার জন্য কাজ করবেন। এর আগে বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরের ঝিনাইগাতিতে শেরপুর-৩ আসনের […]
শেরপুরের ঝিনাইগাতির ঘটনায় ওসি ও ইউএনও প্রত্যাহারের সিদ্ধান্ত

শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় সংঘটিত সহিংস ঘটনার পর সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরে একটি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক ঘটনা ঘটেছে, যা নির্বাচন কমিশনের আচরণবিধির পরিপন্থী। […]
টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শুক্রবার যেসব এলাকায়

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন নির্বাচন, রমজান, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের বিভিন্ন এলাকায় শুক্রবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিস্টেম উন্নয়ন, গাছের শাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১১ কেভি বিসিক […]
এনসিপির হবিগঞ্জ জেলা কমিটি থেকে ১৩ জন নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটি থেকে একযোগে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আহ্বায়ক কমিটির ১৩ জন নেতা। তারা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল। তিনি বলেন, ‘পদত্যাগের বিষয়টি আমিও শুনেছি। সংশ্লিষ্ট নেতারা হোয়াটসঅ্যাপের […]
নির্বাচনি প্রচারণা নয়, দলের কর্মীদের সুবিধার জন্য জামায়াতের মাল্টিমিডিয়া বাস

রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাল্টিমিডিয়া বাস চালু করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় মিরপুর-১০ এলাকায় নির্বাচনি বাস উদ্বোধন করেন দলের আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধনের সময় তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশ বজায় রেখে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া এই বাসের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণার পাশাপাশি দলের কর্মীদের কার্যক্রম […]
সহকারী শিক্ষকদের বাড়তি বেতন-সুবিধার নতুন প্রজ্ঞাপন জারি

শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকা পদনাম অন্তর্ভুক্তি এবং অগ্রিম বর্ধিত বেতনসুবিধা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির জন্য একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির জন্য দুটি অগ্রিম বর্ধিত বেতন প্রাপ্য হবেন সহকারী শিক্ষক-শিক্ষিকা। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই […]
৪০ জন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি

বাংলাদেশ পুলিশের ৪০ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা হয়। উপসচিব মাহবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের তালিকাভুক্ত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এ গ্রেডে বেতন […]
যে সিনেমা ৮ বার দেখেছেন তারেক রহমান

দীর্ঘ দেড় যুগ নির্বাসনে থাকার পর তারেক রহমান দেশে ফিরে সক্রিয়ভাবে নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন এবং এর মধ্য দিয়ে তিনি আবারও বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তার এই রাজনৈতিক প্রত্যাবর্তন আন্তর্জাতিক মহলেও নজর কেড়েছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তাকে “Bangladesh’s Prodigal Son” বা ‘বাংলাদেশের […]
হাতির মল থেকে তৈরি হয় বিশ্বের দামি কফি ‘ব্ল্যাক আইভরি’

বিশ্বের অন্যতম বিরল ও দামি কফি ‘ব্ল্যাক আইভরি’। কফির কম তেতো ও মোলায়েম স্বাদের কারণ এশীয় হাতির পাচনতন্ত্রে থাকা বিশেষ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কফি বিনের তেতো উপাদান ভেঙে দেয়, ফলে স্বাদ নরম হয়। জাপানের ইনস্টিটিউট অব সায়েন্স, টোকিওর গবেষণায় এ তথ্য উঠে এসেছে। থাইল্যান্ডের একটি হাতি অভয়ারণ্যে তৈরি এই বিশেষ কফিতে হাতিদের আরাবিকা কফি চেরি […]
দেশে ফিরলেন ভারতে আটক ১২৮ বাংলাদেশি মৎস্যজীবী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার আওতায় ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী দেশে ফিরেছেন। একই সময়ে বাংলাদেশে অবস্থানরত ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকেও নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সমুদ্রসীমা রেখায় বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের উপস্থিতিতে […]
ভোট সামনে রেখে সীমান্তে উদ্বেগজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্র চোরাচালান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে অবৈধ অস্ত্রের কারবারিরা। সীমান্তপথে প্রায় প্রতিদিনই আগ্নেয়াস্ত্র ঢুকছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে। নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কায় ভোটারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে। চাঁপাইনবাবগঞ্জ […]
ভর্তি ও চাকরির পরীক্ষায় নৈতিক সংকট: নতুন চ্যালেঞ্জ এআই

বর্তমানে ডিজিটাল প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। শিক্ষাক্ষেত্র, ব্যাংকিং, ব্যবসা, যোগাযোগ, এমনকি সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষা- প্রায় সব ক্ষেত্রে প্রযুক্তি প্রবেশ করেছে। প্রযুক্তি জীবনকে সহজ ও কার্যকর করে তুলেছে। তবে একই সঙ্গে এটি একধরনের নৈতিক সংকটের জন্মও দিয়েছে, বিশেষ করে ভর্তি ও চাকরির পরীক্ষায়। গত কয়েক বছরে দেখা গেছে, অনেক শিক্ষার্থী ও […]
মুন্সীগঞ্জে বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে মুন্সীগঞ্জে বিএনপির পদাধিকারীদের শৃঙ্খলা নিশ্চিত করতে আরও ১১ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা […]
‘ডেয়ারডেভিল’ সিজন ২–এর ট্রেলারে চমক

মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ডেয়ারডেভিল: বর্ন অ্যাগেইন’ সিজন ২–এর নতুন ট্রেলারে ম্যাট মর্ডক ও উইলসন ফিস্কের মধ্যে আসন্ন তীব্র সংঘাতের ইঙ্গিত দেওয়া হয়েছে। ট্রেলারে স্পষ্ট ব্যাখ্যা না থাকলেও দেখা যায়, ফিস্ক এখনও নিউ ইয়র্ক সিটির মেয়র, যা শহরের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠছে। ট্রেলারে দেখা যায়, ডেয়ারডেভিল ছায়ার আড়ালে লড়াই চালিয়ে যেতে তার পুরোনো […]