Skip to main content

Ridge Bangla

বাংলাদেশের জন্য শুল্কে ছাড়ের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উচ্চপর্যায়ের অর্থনৈতিক আলোচনার ফলে বাংলাদেশের জন্য শুল্ক ও নন-ট্যারিফ ব্যারিয়ার ইস্যুতে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত […]

দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের চ্যালেঞ্জে ত্রয়োদশ নির্বাচন: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো যেনতেন বা রুটিন নির্বাচন নয়। এটি দেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। অতীতের নির্বাচনগুলো নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা থাকলেও এবার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই নির্বাচন কমিশনের […]

সনদ জালিয়াতি: তিন বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

সনদ জালিয়াতির মাধ্যমে সরকারি চাকরি গ্রহণের অভিযোগে তিনজন বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে বিসিএস ৩৮ ব্যাচের দুজন এবং ৪১ ব্যাচের একজন কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন। দুদকের মামলার তালিকায় থাকা […]

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সময় বাড়ল

সরকারি হাসপাতালে ২০২৬ সালের হজযাত্রীদের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা করার সময়সীমা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বা যেকোনো তথ্য জানতে হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে। ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা ২৫ জানুয়ারির […]

জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের পূর্ণ প্রমাণ রাখতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন আইজিপি বাহরুল আলম। তিনি বলেন, জনগণের আস্থা রক্ষা ও একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব ইন্টিগ্রিটি’-তে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের […]

টেকনাফের হোয়াইক্যাং পাহাড়ে সশস্ত্র ডাকাতদলের হাতে ৬ কৃষক অপহৃত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাং পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র ডাকাতদল ছয়জন কৃষককে অপহরণ করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হোয়াইক্যাং ইউনিয়নের ঝিমংখালী ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। অপহৃতদের সন্ধানে প্রশাসন অভিযান শুরু করেছে। অপহৃত কৃষকরা হলেন হোয়াইক্যাং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের মো. জমির (৩০), মো. মুন্না (২৫), মো. মাহাত আলম (৩০), মো. […]

ভোটের জন্য মোটরসাইকেল তিন দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটগ্রহণের দিন ও তার আগে-পরে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের সময় নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে টানা তিন দিন এবং অন্যান্য কিছু যানবাহন বন্ধ থাকবে ২৪ ঘণ্টা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা […]

জাল টাকা তৈরির আস্তানায় র‍্যাবের অভিযানে তিনজন আটক

গাজীপুরে বিশেষ অভিযানে জাল টাকা তৈরির এক সক্রিয় আস্তানার সন্ধান পেয়েছে র‍্যাব। এই অভিযানে বিপুল অঙ্কের প্রস্তুত করা ও প্রক্রিয়াধীন নকল নোটসহ তিনজনকে আটক করেছে র্যাবের দলটি। গত সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকায় খোকন ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অভিযানটি পরিচালনা করে র‍্যাব-১। আটকরা হলেন আরিফ রায়হান […]

মিয়ানমারের গুলিতে বিদ্ধ ২ বাংলাদেশি কিশোর

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তের দিক থেকে ছোড়া গুলিতে মো. সোহেল (১৫) ও মোহাম্মদ আব্দুল্লাহ (১৬) নামে দুই কিশোর জেলে গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী সংলগ্ন নাফ নদীর সীমান্ত এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে সোহেল ও একই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে আব্দুল্লাহ […]

নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচন ঘিরে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচের […]

মোহাম্মদপুরে সেনা অভিযানে নারীসহ দুই মাদককারবারি গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারীসহ দুইজন সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ধারালো অস্ত্র ও নগদ অর্থ জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েল (৩০) এবং নারী মাদককারবারি কাজল (২১)। সেনা সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এই […]

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় আটক ৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের পাল্টা হামলায় উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‍্যাব জানায়, ঘটনার পর থেকে পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। এর অংশ হিসেবে ২৫ জানুয়ারি চট্টগ্রাম নগরের খুলশী […]

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত

লক্ষ্মীপুর শহরের এলজিইডি এলাকায় ডাম্প ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক স্কুলছাত্রী আফরিন (১০) নিহত হয়েছেন এবং অটোরিকশাচালক রাজু গুরুতর আহত হয়েছেন। লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে লক্ষ্মীপুর এলজিইডি কার্যালয়ের সামনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে এক সড়ক দুর্ঘটনায় আফরিন নামে এক শিক্ষার্থী নিহত হয়। নিহত আফরিন লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার মো. আক্তার পাটোয়ারীর মেয়ে। সে কাকলী শিশু […]

বিডিআর বিদ্রোহের কাহিনি নিয়ে সিনেমা বানাবেন রায়হান রাফি

নির্মাতা রায়হান রাফি সত্য ঘটনা অবলম্বনে সিনেমা ও ওয়েব ফিল্ম নির্মাণ করে পরিচিত। তিনি বরগুনার রিফাত-মিন্নি হত্যাকাণ্ড নিয়ে ‘পরাণ’, গাজীপুরের প্রবাসী দম্পতি হত্যাকাণ্ড নিয়ে ‘জানোয়ার’ এবং ঢাকার কদমতলীর ট্রিপল মার্ডার অবলম্বনে ‘ফ্রাইডে’ নির্মাণ করে আলোচনায় এসেছেন। রাফির সাম্প্রতিক ওটিটি ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এ ছাড়া তিনি ২০০৯ সালের […]

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০ জন

ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। সোমবার (দুপুর ৩টার দিকে) ভোলা–চরফ্যাশন সড়কের দুটি স্থানে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। লালমোহন উপজেলার গজারিয়া বাজারসংলগ্ন ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে […]

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারঝড়, নিহত ১৮ জন

মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র শীত ও শক্তিশালী তুষারঝড়ের প্রভাবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাত ও অস্বাভাবিক ঠান্ডায় দেশের বিভিন্ন অঙ্গরাজ্যে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক-মহাসড়ক, বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা বরফে ঢেকে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, টেক্সাসের ফ্রিস্কোতে স্লেজে খেলতে গিয়ে দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর মারা যায়। অস্টিন এলাকায় তীব্র ঠান্ডায় […]

আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী শাকিলের সম্পদের খোঁজে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব তলব করার সিদ্ধান্ত নিয়েছে। দুদক জানিয়েছে, আলফা আই প্রোডাকশনের বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে অর্থ পাচার, আয় গোপন, কর ফাঁকি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ২৮ ডিসেম্বর বিশেষ এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানে পাওয়া নথি […]

তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘিরে রাজনৈতিক প্রত্যাশা বিএনপির ইশতেহারে

দীর্ঘ প্রায় দেড় দশক নির্বাসন জীবন শেষে দেশে ফিরে বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পরপরই তিনি যে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা দিয়েছেন, সেটিই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনি ইশতেহারের মূল ভিত্তি হতে যাচ্ছে। দলীয় ও নির্ভরযোগ্য সূত্র বলছে, দেশের অর্থনীতি, গণতন্ত্র, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও মৌলিক […]

কলকাতায় গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিখোঁজ ২০ জন শ্রমিক

কলকাতার আনন্দপুর থানাধীন নাজিরাবাদ এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার প্রায় ১৯ ঘণ্টা পার হলেও সোমবার (২৬ জানুয়ারি) রাত পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। চারদিকে ছড়িয়ে রয়েছে কালো ছাই। পুড়ে যাওয়া গুদাম ও কারখানা এলাকা জুড়ে ছড়াচ্ছে পোড়া চামড়ার তীব্র গন্ধ। দমকল সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টা পর্যন্ত […]

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৬ হাজারের কাছাকাছি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের কারণে প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। সংস্থাটি জানিয়েছে, আরও কয়েক হাজার মৃত্যুর খবর যাচাই-বাছাই করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যে তা সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। ৮ জানুয়ারি থেকে দেশের […]