Ridge Bangla

আর দেখা যাবে না ‘স্পাইডার-ম্যান’?

২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত স্যাম রেইমির পরিচালিত ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজি সুপারহিরো সিনেমায় এক স্মরণীয় যুগ তৈরি করেছিল। টোবি ম্যাগুয়ারের পিটার পার্কার ও কির্সটেন ডানস্টের মেরি জেন দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। তবে ভ্যারাইটির খবর অনুযায়ী, সেই জনপ্রিয় যুগ আর ফিরে আসছে না। সম্প্রতি স্ক্রিনর‍্যান্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে স্যাম রেইমি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, টোবি ম্যাগুয়ার […]

মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

থাইল্যান্ডে প্রথমবার সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে বাজিমাত করলো সাবিনা খাতুন-মনিকা, কৃষ্ণা রানী সরকারদের বাংলাদেশ। প্রথমবারেই শিরোপা জয় করলো বাংলাদেশের নারীরা। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মালদ্বীপকে হারিয়ে প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে থাইল্যান্ডে রাউন্ড রবিন লিগে ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে আগে লিড নিয়েছিল মালদ্বীপ। ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে […]

সংগীত শিল্পী দিলরুবা খানের ভিন্নধর্মী আয়োজন

জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান এক ভিন্নধর্মী সংগীত আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুঁথি গান ও কিচ্ছা পরিবেশন করেছেন। এই আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমানের জীবন ও রাজনৈতিক সংগ্রামের নানা দিক তুলে ধরা হয়েছে। নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান ‘পাগল মন’ খ্যাত জনপ্রিয় এই শিল্পী। সেখানে তিনি […]

জ্বালানি খাতের উন্নয়ন নিয়ে উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতের সার্বিক উন্নয়ন এবং এ খাতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের জ্বালানি খাত […]

বিমানবন্দর এলাকায় ‘নো-হর্ন’ বাস্তবায়নে অভিযান চালিয়ে ৭ চালককে জরিমানা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকাকে নো-হর্ন জোন হিসেবে কার্যকর করতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) জনসচেতনতা বাড়াতে পরিবেশ মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযান চলাকালে হর্ন বাজিয়ে শব্দদূষণ করার দায়ে সাত যানচালককে মোট ৬,৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় বলে […]

চীনের সঙ্গে চুক্তি করলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে হুঁশিয়ারি দিয়েছেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে যুক্তরাষ্ট্রে রফতানি করা কানাডার সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে তিনি শুল্ক কার্যকর করার কোনো সময়সীমা প্রকাশ করেননি। শনিবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কানাডা যদি চীনের সঙ্গে চুক্তি […]

বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তান

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার খবরের পর পাকিস্তানের বয়কটের গুঞ্জন উঠলেও তা নাকচ করেছে পিসিবি। বরং বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান শক্তিশালী দল ঘোষণা করেছে। পিসিবি বিশ্বকাপের জন্য শক্তিশালী ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এর আগে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের নাম ঘোষণায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তীব্র নিন্দা জানান এবং সরকারের সঙ্গে বিশ্বকাপ বয়কট নিয়ে আলোচনার […]

জামায়াতের নেতৃত্বাধীন জোটে লেবার পার্টির যোগদান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন দলটি আনুষ্ঠানিকভাবে জোটে যুক্ত হওয়ার মধ্য দিয়ে এই জোট এখন ১১ দলীয় নির্বাচনী ঐক্যে রূপ নিয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল […]

রমজান ঘিরে ছোলা-চিনির দাম বাড়তি, পেঁয়াজ ও ডিমে স্বস্তি

রমজান শুরু হতে আর এক মাসও বাকি নেই। এর আগেই রাজধানীর বাজারে রমজানকেন্দ্রিক নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিশেষ করে ছোলা ও চিনির মতো উচ্চচাহিদাসম্পন্ন পণ্যের দাম গত কয়েক দিনে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে ভরা মৌসুমের প্রভাবে পেঁয়াজের দাম কমেছে এবং ডিমের বাজারে তুলনামূলক স্বস্তি বজায় রয়েছে। রাজধানীর রামপুরা, মালিবাগ, সেগুনবাগিচাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, […]

জানা গেল শাহরুখের ‘কিং’ মুক্তির দিনক্ষণ

শাহরুখ খানের জন্মদিনে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে ওঠে। এরপর থেকেই সবাই ছবিটির মুক্তির তারিখ জানার অপেক্ষায় ছিল। অবশেষে সেই মুক্তির দিনক্ষণ জানা গেছে। শনিবার প্রকাশিত শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এর আরেকটি টিজারে তার শক্তিশালী ও মারমুখি রূপ দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। বরফঢাকা পাহাড় ও রক্তাক্ত লুকে হাজির হয়ে তিনি আবারও […]

আজ বাংলা সাহিত্যের অমর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মবার্ষিকী

বাংলা সাহিত্যের অগ্রদূত মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আজ (২৫ জানুয়ারি)। ১৮২৪ সালের এই দিনে যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদীর তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে এক সম্ভ্রান্ত দত্ত পরিবারে তাঁর জন্ম হয়। জন্মের দুই শতাব্দী পেরিয়েও তিনি বাংলা সাহিত্যজগতে অমর হয়ে আছেন। তাঁর জন্মস্থান সাগরদাঁড়ি আজ কবি ও সাহিত্যপ্রেমীদের কাছে এক গুরুত্বপূর্ণ তীর্থভূমি। মধুসূদন দত্তের জন্মস্থান […]

আজ অন্তর্বর্তী সরকারের শেষ একনেক সভা অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের শেষ ও চূড়ান্ত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। সভার কার্যতালিকায় মোট ২৬টি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে, যার সম্মিলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাভুক্ত রয়েছে সাতটি প্রকল্প। রোববার (২৫ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ […]

গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১টি বসতঘর

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরগুলোর আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) ভোরে আমবাগ মেম্বার মোড় এলাকায় চান মিয়ার মালিকানাধীন বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস […]

নির্বাচন কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের পূর্ণ আস্থা রয়েছে: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ওপর বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিন হোটেলে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের […]

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

হাইকোর্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছে। রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে সিইসিকে রুলের জবাব […]

স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে, অভিনেতার বিরুদ্ধে মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এই অভিযোগ দায়ের করেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ও তাঁদের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়। অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা গ্রহণ করেছে। অনিন্দিতা অভিযোগ করেছেন, আইনি বিচ্ছেদ না করেই হিরণ দ্বিতীয়বার বিয়ে করেছেন, যা ভাইরাল বিয়ের […]

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ৭ জন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় শুক্রবার রাতে এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি শান্তি কমিটির সদস্যদের ব্যবহৃত ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে এক আত্মঘাতী হামলাকারী নিজেকে বিস্ফোরণ ঘটায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ […]

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়, হাজার হাজার ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ের কারণে দেশজুড়ে বিশাল অচলাবস্থা সৃষ্টি হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া ঝড়ে সারা দেশজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। বিশেষ করে টেক্সাস থেকে নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষারপাত ও বরফঝড়ের প্রভাব দেখা দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার অন্তত ৩ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। রোববারের […]

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির সন্তান ও ভাইয়ের জীবননাশের আশঙ্কায় তাদের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে এ জিডি দায়ের করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমান হাদির মেজ ভাই ওমর বিন হাদি থানায় উপস্থিত […]

ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত

দেশের উত্তরাঞ্চলে রোববার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৪, যা রিখটার স্কেলে পরিমাপ করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি সূত্রে এ তথ্য জানা […]